shono
Advertisement
Sugar Import

আমদানিকৃত চিনি দু'মাসের মধ্যে বিক্রি করতে হবে, শর্করার কালোবাজারি রুখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ঘরোয়া বাজারে অগ্নিমূল্য চিনি। ইতিমধ্যেই রেকর্ড উচ্চতায় উঠেছে দাম। আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে শুল্কমুক্ত ১০ লক্ষ টন শর্করা আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
Published By: Kishore GhoshPosted: 09:24 AM Aug 25, 2026Updated: 01:29 PM Aug 25, 2026

ঘরোয়া বাজারে অগ্নিমূল্য চিনি। ইতিমধ্যেই রেকর্ড উচ্চতায় উঠেছে দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই শুল্কমুক্ত ১০ লক্ষ টন শর্করা আমদানির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। চিনির দাম বেড়ে যাওয়ায় সোমবার আরও একপ্রস্থ আমদানির (Sugar Import) শর্তাবলী সংশোধন করল কেন্দ্র। এবার থেকে ‘ট্যারিফ রেট কোটা’ (টিআরকিউ)-র অধীনে আমদানিকৃত অপরিশোধিত চিনিকে সাদা বা পরিশোধিত চিনিতে রূপান্তর করে দু'মাসের মধ্যে দেশের বাজারে বিক্রি করতে হবে।

Advertisement

আগে নিয়ম ছিল, চলতি বছরে আমদানিকৃত অপরিশোধিত চিনি এমনভাবে প্রক্রিয়াজাত করতে হবে যাতে করে তা ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে স্থানীয় বাজারে বিক্রি করা সম্ভব হয়। সংশোধিত শর্তাবলীতে প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়ের জন্য দুই মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হল। ২৪ আগস্ট বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি জারি করেছে। এর লক্ষ্য হল আমদানিকৃত অপরিশোধিত ও পরিশোধিত চিনি মজুত করা বা কালোবাজারি রোধ করা। পাশাপাশি বাজারে চিনি সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণ তথা উপভোক্তাদের স্বস্তি দিতে চাইছে সরকার।

আগেই সরকার ৩১ অক্টোবরের মধ্যে ১০ লক্ষ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে। বিপুল পরিমাণ চিনি ব্যবহারকারী প্রতিষ্ঠান— যেমন নরম পানীয় ও আইসক্রিম প্রস্তুতকারকদের জন্য মজুত রাখার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়াও মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রর তরফে। উল্লেখ্য, সোমবার সারা দেশে চিনির গড় খুচরা মূল্য ছিল প্রতি কেজি ৬৩.০৫ টাকা, যা এক মাস আগের প্রতি কেজি ৪৮.৭৩ টাকার তুলনায় ২৯ শতাংশ বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement