shono
Advertisement

আজান বিতর্কে অভিনেত্রী সুচিত্রার চরিত্র নিয়ে প্রশ্ন মুসলিম নেতার

অভিনেত্রীকে মাত্রাছাড়া আক্রমণ আবু আজমির। The post আজান বিতর্কে অভিনেত্রী সুচিত্রার চরিত্র নিয়ে প্রশ্ন মুসলিম নেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:47 PM Jul 24, 2017Updated: 11:17 AM Jul 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজান বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দেশবাসীর। সোনু নিগমের পর এবার তা উসকে দিযেছেন অভিনেত্রী-গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। জানিয়েছিলেন, ভোর পাঁচটায় আজানের শব্দে পাড়া প্রতিবেশীকে জাগিয়ে তোলা কোনও সভ্যতার পরিচয় নয়। আর এ নিয়েই এবার সমাজবাদী পার্টির কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।

Advertisement

আজানের শব্দে ঘুমোতে পারি না, সোনুর পর বিস্ফোরক মন্তব্য এই অভিনেত্রীর ]

এই সেদিনই আজানের ক্ষেত্রে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন গায়ক সোনু নিগম। ধর্ম নিয়ে তাঁর প্রশ্ন ছিল না, বরং ছিল ধর্মস্থানে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে। কিন্তু বিতর্কের অভিমুখ ঘুরে যায় অন্যদিকে। ফলে ফতোয়া জারি হয় সোনুর নামে। শেষমেশ নিজেই মাথা কামিয়ে সমস্ত অভিযোগের অভিনব জবাব দেন সোনু। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী-গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। তাঁরও প্রশ্ন, লাউডস্পিকারের ব্যবহার নিয়ে। টুইট করে অভিনেত্রী জানান, ব্রাহ্মমুহূর্তে কেউ ঈশ্বরকে স্মরণ করতেই পারেন।কিন্তু তার জন্য গোটা পাড়া প্রতিবেশীকে তীব্র শব্দে জাগিয়ে তোলা কোনও সভ্য দেশের পরিচয় হতে পারে না। আর এ নিয়েই অভিনেত্রীকে কড়া সমালোচনায় বিঁধলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমি। সাফ জানালেন, “ভোরে পুজো করা বা আজান ভারতীয় চিরন্তন সংস্কৃতি। কারা আজ এ নিয়ে প্রশ্ন তুলছেন? যাঁরা নাচা-গানা করেন, মদ খেয়ে এ ওর কাঁধে হাত রেখে ঘুরে বেড়ান, রাত দু’টোয় বাড়ি ফেরেন? এরা আজান নিয়ে প্রশ্ন তোলার কে?”  কিন্তু লাউডস্পিকারের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলায় একজন অভিনেত্রীর জীবিকা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা কি সঙ্গত? আবু আজমির জবাব, মহিলা বলে কি সাতখুন মাফ? মন্দির হোক বা মসজিদ, লাউডস্পিকার ব্যবহার করা হবে। কোনও মহিলা যদি তা বন্ধ করতে উদ্যোগী হয়, তবে যতদূর প্রতিবাদ করার তিনি করবেন। তাতে তাঁর জেল হলেও কিছু যায় আসে না বলে জানান নেতা।

পাঠ্যবইয়ে অপ্রয়োজনীয় রবীন্দ্র রচনাবলী, বাতিলের সুপারিশ RSS-এর  ]

এসপি নেত্রী জুহি সিং জানান, এরকম দায়িত্বজ্ঞানহীন কথা আগেও শুনেছি। কিন্তু মনকে শুদ্ধ করে যে আজান, তা আর একজনকে বিরক্ত কী করে করতে পারে? সম্ভবত ওঁর কাছে আজানের থেকে ঘুম বেশি জরুরি। আজান নিয়ে সোনু নিগমের পর ফের যে এ বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল, তা বলাই বাহুল্য।

The post আজান বিতর্কে অভিনেত্রী সুচিত্রার চরিত্র নিয়ে প্রশ্ন মুসলিম নেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার