সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলবিদ্যুৎ বা তাপবিদ্যুতের কথা তো আমরা সবাই জানি৷ হাল আমলে বাড়ছে সৌরবিদ্যুৎ-এর ব্যবহারও৷ আর এবার ষাঁড়ের বহন ক্ষমতাকে কাজে লাগিয়েও উৎপন্ন হবে বিদ্যুৎ! দেশে ষাঁড় নিধন রুখতে এমনই অভিনব উপায় বের করেছে রামদেবের পতঞ্জলী৷
[বাজপেয়ীর ভাবনাতেই সমাধান সম্ভব কাশ্মীর সমস্যার, মত ফারুকের]
ইকোনমিক টাইমস প্রকাশিত খবর অনুযায়ী, ষাঁড়ের বহন ক্ষমতাকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে, তা নিয়ে প্রায় দেড় বছর ধরে রীতিমতো গবেষণা চলছে পতঞ্জলীতে৷ আপাতত টারবাইনের সাহায্যে ২.৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে৷ প্রোটোটাইপ তৈরি করে আরও বেশি বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে৷ পতঞ্জলীর এই অভিনব উদ্যোগের প্রধান কুশীলব বালকৃষ্ণন বলেছেন, আগেকার দিনে যুদ্ধের সময়ে বড় বড় কামান বয়ে নিয়ে যাওয়ার কাজে ষাঁড়কে ব্যবহার করা হত৷ ষাঁড়ের সেই বহন ক্ষমতাকে উন্নত প্রযুক্তির সাহায্যে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে৷ তাঁর দাবি, এই মডেল যদি সফল হয়, তাহলে একদিকে যেমন ষাঁড় নিধন কমে যাবে, তেমনি দেশের বিদ্যুৎহীন গ্রামগুলিতে আলো পৌঁছে দেওয়া যাবে৷
[চর্মরোগ নেই, প্রমাণ দিতে বিয়ের আসরেই নগ্ন কনে]
The post এবার বিদ্যুৎ উৎপাদনের জন্য ষাঁড়কে কাজে লাগাবে পতঞ্জলী appeared first on Sangbad Pratidin.
