shono
Advertisement

ডোকলাম নিয়ে বিবাদের জের, চিনা পণ্য বর্জনের ডাক রামদেবের

পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত করার দাবি করেছেন রামদেব। The post ডোকলাম নিয়ে বিবাদের জের, চিনা পণ্য বর্জনের ডাক রামদেবের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:55 PM Aug 05, 2017Updated: 01:25 PM Aug 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোকলামে সেনা মোতায়েন ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন অব্যাহত। কূটনৈতিক পথেই সমস্যা সমাধান করতে চাইছে নয়াদিল্লি। কিন্তু বেজিংয়ের তরফে সাড়া মিলছে না। বরং ডোকলাম থেকে সেনা প্রত্যাহার করার জন্য ভারতের উপর চাপ বাড়িয়ে চলেছে চিন। এই প্রেক্ষাপটে  ভারতে চিনা পণ্য বর্জন করার ডাক দিলেন যোগগুরু রামদেব। পাশাপাশি, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের অন্তভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

Advertisement

[এবার ভারতীয় সেনার উপর হামলা চালিয়ে ডোকলামের দখল পেতে চায় চিন!]

বস্তুত, ডোকলাম নিয়ে বিবাদের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে ভারতের বাজারে। চিনের তৈরি রাখি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভারতীয় ক্রেতারা। বাজার থেকে উধাও হয়ে গিয়েছে চিনা রাখি। বস্তুত, চিনা পণ্য বর্জন করার ডাক দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীদের একাংশও। তাঁর নিজেরা যেমন চিনা পণ্য বিক্রি করছেন না, তেমনি ক্রেতাদের চিনা পণ্য না কেনার আরজি জানাচ্ছে। আর এবার ভারতের বাজারে চিনা পণ্যকে বর্জন করার ডাক দিলেন যোগগুরু রামদেব। তিনি বলেন, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করছে চিন। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে। তাই প্রথম পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তভুক্ত করতে হবে। মোবাইল, ঘড়ি, গাড়ি বা খেলনা, যাই হোক না কেন, চিনা পণ্য বর্জন করতে হবে। পাশাপাশি, রাজনৈতিক বিভেদ ভুলে এই ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আবেদনও জানিয়েছেন রামদেব।

[লস্কর নয়, জঙ্গি দুজানা ছিল আল কায়দা সদস্য]

তবে এই প্রথমবার নয়। গত বছরের অক্টোবরে পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে চিনা পণ্য বয়কট করার ডাক দিয়েছিলেন বাবা রামদেব।

[বৃষ্টির জন্য এ কী করলেন ইন্দোরের কৃষকরা !]

The post ডোকলাম নিয়ে বিবাদের জের, চিনা পণ্য বর্জনের ডাক রামদেবের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার