দিনের পর দিন শারীরিক ঘনিষ্ঠতার নামে যৌন নির্যাতন চালাতেন স্ত্রী। পর্নের ভিডিও পাঠিয়ে সেভাবে সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করা হত তাঁকে। এমনকী নিজের বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ হতে জোর করেন স্ত্রী। এমন একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন বেঙ্গালুরুর এক যুবক। এছাড়াও ৩৭ বছরের ওই ব্যক্তি শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধেও নানাবিধ নির্যাতন চালানোর অভিযোগ এনেছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।
৩১ বছরের স্ত্রী শিল্পার বিরুদ্ধে চমকে দেওয়া সব অভিযোগ এনেছেন ওই যুবক। এর মধ্যে রয়েছে লাগাতার যৌন হয়রানি এবং চূড়ান্ত মানসিক নির্যাতন। তিনি দাবি করেন, শারীরিক ঘনিষ্ঠতার সময় নির্যাতন চালাতেন স্ত্রী। অশ্লীল সব যৌনদৃশ্যের ভিডিও পাঠিয়ে সেভাবে সঙ্গমে লিপ্ত হতে বলতেন। না করলে অত্যাচার চলত। এমনকী স্ত্রী তাঁর এক বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ হতে বাধ্য করেন তাঁকে। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি অন্যদের পাঠাতেন বলেও অভিযোগ এনেছেন। বিয়ের পরেও প্রাক্তন প্রেমিকের সঙ্গে শিল্পার সম্পর্ক ছিল বলেও অভিযোগ এনেছেন যুবক।
শিল্পার মা আশা এবং বাবা মাধবকৃষ্ণর বিরুদ্ধেও অভিযোগ এনেছেন বেঙ্গালুরুর বাসিন্দা ব্যক্তির। তিনি জানিয়েছেন, শ্বশুর-শাশুড়ি তাঁকে বাড়িছাড়া করেছে। এখনও নিজের বাড়িতেই ঢুকতে দেওয়া হচ্ছে না। আরও অভিযোগ করেন, তাঁর দাম্পত্যজীবনে আশা ও মাধবকৃষ্ণ ক্রমাগত নাক গলাতেন। এর জেরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
পুলিশে দায়ের করা লিখিত অভিযোগে যুবক জানিয়েছেন, তাঁর নগদ ১.৮৭ লক্ষ টাকা, নানাবিধ সোনার গয়না যেমন, সোনার চেন, ব্রেসলেট, আংটি ইত্যাদি রয়েছে বাড়িতে। এছাড়াও পাসপোর্ট ও শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ ব্যক্তিগত নথিপত্র যে বাড়িতে রয়েছে, এখন সেখানেই বেআইনিভাবে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যুবক আরও দাবি করেন, তাঁর ল্যাপটপে সংরক্ষিত বিয়ের ছবি ও ভিডিওগুলিও মুছে ফেলা হয়েছে, যা তাঁর মানসিক যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, যুবকের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।
