shono
Advertisement
Bengaluru

জোর করে দেহব্যবসায় নামায় শ্বশুরবাড়ির লোকেরা! বেঙ্গালুরুতে 'আত্মহত্যা' গৃহবধূর

লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন সয্য করতে না পেরে আত্মহত্যা তরুণীর, দাবি মৃতার বাবার।
Published By: Kishore GhoshPosted: 04:33 PM Feb 09, 2026Updated: 06:24 PM Feb 09, 2026

জোর করে দেহব্যবসায় নামিয়ে ছিল শ্বশুরবাড়ির লোকেরা। লাগাতার মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত 'আত্মহত্যা' করলেন বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা বছর ২২-এর তরুণী গৃহবধূ।

Advertisement

এই ঘটনা কর্নাটকের বিদার জেলার বাসবকল্যাণের। মৃত তরুণীর নাম অঞ্জানাবাই। ২০২২ সালে স্থানীয় শেখর পাটিলের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। দম্পতির ১১ মাসের সন্তানও রয়েছে। বাসবকল্যাণের ওম কলোনির বাড়িতে অঞ্জানাবাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

গত সপ্তাহে তরুণীর বাবা বিজয়কুমার পুলিশে অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকেরা নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার চালাত অঞ্জানাবাইয়ের উপরে। এমনকী তাঁকে জোর করে দেহব্যবসায় নামানো হয় বলেও অভিযোগ। বিজয়কুমারের দাবি, অবৈধ সম্পর্ক জড়াতে না চাওয়ায় মেয়ের উপর অত্যাচার চালানো হত। অভিযুক্ত স্বামী শেখর পাটিল এবং তাঁর পরিবারের আরও দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement