shono
Advertisement
Twisha Sharma Death

মৃত্যুর আগেই পার্লারে, তিশার সেই ভিডিও পেতে মরিয়া শাশুড়ি! আরও ঘনীভূত রহস্য

তিশার মৃত্যু মামলায় মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য চার সদস্যের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে দিল্লি এইমস।
Published By: Jaba SenPosted: 05:26 PM May 23, 2026Updated: 07:41 PM May 23, 2026

মৃত্যুর কয়েকঘণ্টা আগে পার্লারে গিয়ে মাসাজ করিয়েছিলেন অভিনেত্রী-মডেল তিশা শর্মা (Twisha Sharma Death)। মৃত্যুর পরের দিন সেই পার্লার মালিককে ফোন করে এই নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তিশার শাশুড়ি গিরিবালা সিংহ। তিশা পার্লারে কখন এসেছিলেন, কতক্ষণ ছিলেন, পার্লারে কত টাকা বিল হয়েছে ইত্যাদি বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন তিনি। পাশাপাশি সেদিনের ভিডিও ফুটেজ চেয়েও পার্লারের মালিককে জোর করেন গিরিবালা। তিশার রহস্যমৃত্যুর বেশ কয়েকদিন পর পার্লারের মালিক কিরণ পরিহার এই বিস্ফোরক দাবি করেছেন। অন্যদিকে, শ্বশুরবাড়ির ছাদের যে স্থানে তিশা আত্মহত্যা করেছেন বলে দাবি, সেই ছাদের ছবি প্রথমবার প্রকাশ্যে এসেছে। 

Advertisement

তিশার মৃত্যু মামলায় মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য চার সদস্যের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে দিল্লি এইমস। শনিবার সন্ধ্যাতেই এই দল ভোপালের উদ্দেশে রওনা দেবে। মধ্যপ্রদেশ হাই কোর্ট শুক্রবার তিশা শর্মার দেহের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। এরপরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এইমসের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত জানান, তিনি এই মেডিক্যাল বোর্ড গঠন করেছেন। তিনি জানান, আধুনিক যন্ত্রপাতি নিয়ে চিকিৎসকদের এই দল আজ সন্ধ্যা ৬টায় রাজ্য সরকারের চার্টার্ড বিমানে ভোপালের উদ্দেশে রওনা দেবে।

বর্তমানে তিশা শর্মার দেহ এইমস ভোপালের মর্গে রাখা আছে। এদিকে, তিশার স্বামী সমার্থ সিংকে শনিবার ভোরে ভোপালে আনা হয়। পরে আদালত তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠায়। পেশায় আইনজীবী সমর্থ সিং গত ১০ দিন ধরে পলাতক ছিলেন। জবলপুর আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে সমর্থ সিং তাঁর অগ্রিম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। পাশাপাশি, তাঁর মা তথা অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগে জামিন বাতিলের নোটিস জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকার শ্বশুরবাড়ি থেকে তিশা শর্মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিশার শ্বশুরবাড়ির পক্ষ দাবি করা হয়, তিনি মাদকাসক্ত ছিলেন। কিন্তু মৃতের বাবা-মায়ের অভিযোগ, পণের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন তাঁদের মেয়ে। এর জেরেই মৃত্যু হয়েছে প্রাক্তন মিস পুণের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement