shono
Advertisement
Rahul Gandhi

সেলফি তোলার ফাঁকে আচমকাই জড়িয়ে ধরে চুমু! ছাত্রোঁ কি গুঞ্জের মঞ্চে রাহুলের ভিডিও ভাইরাল

পুণেতে আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহুল। এই অনুষ্ঠানে শুধু মনুস্মৃতির সমালোচনা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন।
Published By: Anwesha AdhikaryPosted: 12:33 PM Aug 24, 2026Updated: 02:23 PM Aug 24, 2026

ছাত্রদের অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে মন জয় করেছেন। তারপরেই চুম্বন 'উপহার' পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বক্তৃতার পরই তরুণীদের ভিড় ঘিরে ধরে কংগ্রেস সাংসদকে। হাসিমুখে তাঁদের সেলফির আবদার মেটাচ্ছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সেসময়ে আচমকাই এক তরুণী চুমু খেয়ে বসেন রাহুলের গালে। ভাইরাল হয়েছে ওই চুম্বনের ভিডিও।

Advertisement

পুণেতে আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে শনিবার বক্তব্য রাখেন রাহুল। বলেন, নারীদের শুধুমাত্র কোনও পুরুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে পরিচিত করা হলে তাঁদের স্বতন্ত্র সত্তা ও ব্যক্তিস্বাধীনতাকে খাটো করা হয়। তাঁর মতে, ভারতের নারীদের নিজেদের জীবন, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত। তিনি মনুস্মৃতির নারী-সংক্রান্ত কিছু বিধানের উল্লেখ করে বলেন, সেখানে নারীর স্বাধীনতার পরিবর্তে পুরুষের অধীনতার যে ধারণা তুলে ধরা হয়েছে, তা বর্তমান ভারতের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর এই মন্তব্য গোটা দেশের নারী সমাজের কাছেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

ওই বক্তব্য শেষ হতেই একদল তরুণী মঞ্চে উঠে আসেন। রাহুলের সঙ্গে কথা বলেন তাঁরা। সেলফির আবদারও জানান। বরাবরের মতো হাসিমুখে সেলফি তুলছিলেন রাহুল। সেসময়ে এগিয়ে এসে রাহুলকে জড়িয়ে ধরেন এক তরুণী। চুমু খেয়ে বসেন কংগ্রেস সাংসদকে। হেসে ফেলেন রাহুল। ওই তরুণীর সঙ্গে বেশ খানিকক্ষণ কথাও বলেন তিনি। মিষ্টি এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই দেখে নেটিজেনদের অনেকে বলছেন, আসলে রাহুলের আশেপাশে নিরাপদ বোধ করেন মহিলারা তাই এইভাবে চুম্বন করতে পারে।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে শুধু মনুস্মৃতির সমালোচনা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন রাহুল। তিনি বলেন, ‘দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে অশ্লীল গালিগালাজ মেয়েরাও করেছে, ছেলেরাও করেছে। অথচ প্রধানমন্ত্রী শুধু মেয়েদের গালিগালাজ নিয়ে আপত্তি জানিয়েছেন, কালচালার শক হিসাবে দেখেছেন। এমন ভাব যেন ছেলেরা অশ্রাব্য কথা বললে তাতে আপত্তি নেই। মেয়েরা বললেই যত আপত্তি। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।” এই মন্তব্যে আগামী দিনে বিতর্ক বাঁধতে পারে বলেও মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement