সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর আদান প্রদানের জন্য তৈরি হয়েছিল হোয়্যাটসঅ্যাপ গ্রুপ৷ ছিলেন নেতা, মিডিয়া কর্মী ও পুলিস অফিসাররা৷ সেই গ্রুপেই পর্ন ভিডিও পাঠিয়ে বসলেন এক বিজেপি নেতা৷ এমনটাই অভিযোগ উঠেছে কর্নাটকের বর্ষীয়ান নেতা মহন্তেশ কবাতাগামাথের বিরুদ্ধে৷
[ বিজেপি নেতার মেয়েকে অপহরণে মদত, পিটিয়ে খুন মুসলিম ব্যক্তিকে ]
জানা যা্ছে, একেবারে মিডিয়াকর্মীদের প্রয়োজনেই তৈরি করা হয়েছিল এই হোয়াটসঅ্যাপ গ্রুপ৷ সেখানে যেমন ছিলেন জেলা আধিকারিকরা, তেমনই ছিলেন সিনিয়র পুলিশ অফিসাররাও৷ এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মিডিয়াকর্মী তো ছিলেনই৷ অভিযোগ, এই গ্রুপেই একটি পর্ন ভিডিও পাঠান ওই বর্ষীয়ান নেতা৷ এর আগে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অভিযোগ দায়ের হয়েছিল৷ যদিও এই নেতার বিরুদ্ধে এখনও পর্যন্ত কেউ কোনও অভিযোগ দায়ের করেননি৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে এক সিনিয়র পুলিশ অফিসার জানান, কেউ অভিযোগ দায়ের করলে তবেই পুলিশ পদক্ষেপ করতে পারবে৷ হোয়্যাটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকে এই বিষয়ে সক্রিয় হতে হয়৷ পুলিশ কি স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করতে পারে? সেক্ষেত্রে ওই পুলিশকর্মীর বক্তব্য, শুধুমাত্র চাইল্ড পর্নোগ্রাফি পাঠানোর ক্ষেত্রেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ নিতে পারে৷
[ রেলের খাবারে চরম দুর্নীতি, এক কেজি দইয়ের দাম ৯৭২০ টাকা ]
The post হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ভিডিও পাঠিয়ে বিপাকে বিজেপি নেতা appeared first on Sangbad Pratidin.
