shono
Advertisement
Kangana Ranaut

'অলস, অপদার্থ', সরকারি আধিকারিকদের তুলোধোনা কঙ্গনার, মেজাজ হারানোর ভিডিও ভাইরাল

তোপ দাগলেন, নানা উন্নয়নমূলক খাতে কেন্দ্র সরকার যা বরাদ্দ করে তার অনেকটাই চলে যায় ভুল মানুষের হাতে। সরকারি অর্থের 'নয়ছয়' রুখতে নজরদারির দাবিও করেছেন কঙ্গনা।
Published By: Anwesha AdhikaryPosted: 01:51 PM Sep 06, 2026Updated: 01:51 PM Sep 06, 2026

সরকারি কর্মচারীদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেই মেজাজ হারালেন কঙ্গনা রানাউত। আধিকারিকদের অলস, অপদার্থ বলে কটাক্ষ করতেও ছাড়লেন না বিজেপি সাংসদ। বরং তোপ দাগলেন, নানা উন্নয়নমূলক খাতে কেন্দ্র সরকার যা বরাদ্দ করে তার অনেকটাই চলে যায় ভুল মানুষের হাতে। সরকারি অর্থের 'নয়ছয়' রুখতে নজরদারির দাবিও করেছেন কঙ্গনা।

Advertisement

২০২৪ লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হন বলি অভিনেত্রী। তাঁর অভিযোগ, গত দু'বছর ধরে অর্থ বরাদ্দ করা হলেও সেই দিয়ে কোনও কাজ হয়নি। মাণ্ডি জেলার ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন এবং মনিটরিং কমিটির বৈঠকে বসে এই নিয়ে ক্ষোভ উগরে দেন কঙ্গনা। সাফ বলেন, জনতার টাকার ৩০ থেকে ৪০ শতাংশই চলে যাচ্ছে ভুল হাতে। কেন্দ্রের নানা প্রকল্পের কাজ স্রেফ কাগজেই সীমাবদ্ধ, এমনটাই বিজেপি সাংসদের অভিযোগ।

নানা বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি বেশ চর্চায় উঠে এসেছেন কঙ্গনা। প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, "মিডিয়া আমাকে প্রশ্ন করে আমার নির্বাচনী কেন্দ্র নিয়ে। তাদের কী জবাব দেব? এটাই বলব যে আধিকারিকরা স্রেফ মাইনে নেওয়ার জন্য আসে। বেশ কিছু অলস, অপদার্থ লোক চেয়ার দখল করে বসে আছে। ১১ কোটি টাকা বরাদ্দ করেছে কঙ্গনা, কিন্তু একটা কাজও হয়নি সেই টাকা দিয়ে। এটা অত্যন্ত অপদার্থ, অত্যন্ত খারাপ প্রশাসন। দু'বছর, দেড় বছর ধরে সমস্ত কাজ পড়ে রয়েছে। এবার কাজটা করে আমাকে এসে রিপোর্ট করুন।"

তুমুল তুলোধোনা করে কঙ্গনা বলেছেন, সময়ের মধ্যে আধিকারিকদের কাজ শেষ করতে হবে। এছাড়াও সরকারি অর্থে যে কাজ হচ্ছে তার মান যেন ভালো হয়, সরকারি প্রকল্পগুলি যেন সঠিকভাবে পরিচালিত হয় সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন বিজেপি সাংসদ। গ্রামীণ এলাকায়, যেসমস্ত মানুষের প্রকৃত প্রয়োজন রয়েছে তাদের কাছে দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দিতে হবে, লক্ষ্যমাত্রা বেঁধে দিতে হবে। সরকারি আধিকারিকদের কাজেও নজরদারি চালানো উচিত বলে মত ক্ষুব্ধ কঙ্গনার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement