shono
Advertisement
Ayodhya

কাগজে লেখা বোমা তৈরির খুঁটিনাটি! পুলিশের জালে অযোধ্যার মেডিক্যাল কলেজের পড়ুয়া

কী কী উপকরণ লাগবে বোমা তৈরিতে? কেমন হবে মারণ বোমার নকশা? তারই খুঁটিনাটি পদ্ধতি বিশদে লেখা রয়েছে খাতার পাতায়। অযোধ্যার এক মেডিক্যাল কলেজের পড়ুয়ার নিষিদ্ধ এই কাগজ নজরে আসতেই স্তম্ভিত হয়ে গিয়েছেন শিক্ষকরা।
Published By: Amit Kumar DasPosted: 11:55 PM Aug 01, 2026Updated: 11:55 PM Aug 01, 2026

কী কী উপকরণ লাগবে বোমা তৈরিতে? কেমন হবে মারণ বোমার নকশা? তারই খুঁটিনাটি পদ্ধতি বিশদে লেখা রয়েছে খাতার পাতায়। অযোধ্যার এক মেডিক্যাল কলেজের পড়ুয়ার নিষিদ্ধ এই কাগজ নজরে আসতেই স্তম্ভিত হয়ে গিয়েছেন শিক্ষকরা। শনিবার এই ঘটনা ঘটেছে অযোধ্যার রাজর্ষি দশরথ অটোনোমাস স্টেট মেডিক্যাল কলেজে। কর্তৃপক্ষের তরফে পুলিশকে বিষয়টি জানানো হলে প্রথম বর্ষের ওই পড়ুয়া মহম্মদ সরফরাজকে আটক করেছে পুলিশ।

Advertisement

মেডিক্যাল কলেজের তরফে জানা যাচ্ছে, প্যারামেডিকেল মেডিসিন নিয়ে পড়াশোনা করছেন সফররাজ। শুক্রবার রাতে তিনি কলেজের এক্স-রে রুমে ডিউটিতে ছিলেন। সেখানে টেবিলে বসে একটি কাগজে কিছু লিখছিলেন। ডিউটি শেষ করে তিনি সেখান থেকে চলে গেলেও কাগজটি সেখানেই ফেলে রেখে যান। সকালে অন্য পড়ুয়ারা নোটটি খুঁজে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। সূত্রের খবর, কাগজের উপরে একটি গোল বৃত্তের মধ্যে বোমা তৈরির পদ্ধতি লেখা ছিল। নিচে একটি বোমার ছবি এবং কয়েকটি ডটও চিহ্নিত করা ছিল। বোমা তৈরির খুঁটিনাটি লেখা এই কাগজ নজরে আসতেই কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়।

কাগজের উপরে একটি গোল বৃত্তের মধ্যে বোমা তৈরির পদ্ধতি লেখা ছিল। নিচে একটি বোমার ছবি এবং কয়েকটি ডটও চিহ্নিত করা ছিল।

সেইমতো শনিবার সকালে পুলিশ গিয়ে ওই পড়ুয়াকে তাঁর ভাড়াবাড়ি থেকে আটক করে নিয়ে আসে। পড়ুয়ার মোবাইল ফোন, ল্যাপটপ, কল ডিটেলস, সিসিটিভি ফুটেজ এবং তার সমস্ত যোগাযোগ মাধ্যম খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে ওই পড়ুয়া বোমা তৈরির কৌশল জানল তা খতিয়ে দেওয়া হচ্ছে। তবে পুলিশ সূত্রের খবর এখনও পর্যন্ত তদন্তকারীরা সন্দেহজনক কিছুই পাননি।

পুলিশ আধিকারিকদের মতে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ওই পড়ুয়া তাঁর আরও তিন বন্ধুর সঙ্গে অজয় দেবগন অভিনীত ভগত সিং সিনেমা দেখেছিলেন। যেখানে ভগত সিং তার বন্ধুদের বোমা তৈরির পদ্ধতি ব্যাখ্যা করেন। এর ওপর ভিত্তি করেই সফররাজ কাগজে বোমার একটি নকশা আঁকেন এবং তা তৈরির পদ্ধতিও লিখে রাখেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement