shono
Advertisement

অন্তর্বাস খোলার নির্দেশ, পড়ুয়াদের মর্যাদা কাড়ার অভিযোগ কংগ্রেসের

পরীক্ষার্থীদের যেভাবে নগ্ন করা হচ্ছে তা লজ্জাজনক, দাবি কংগ্রেসের। The post অন্তর্বাস খোলার নির্দেশ, পড়ুয়াদের মর্যাদা কাড়ার অভিযোগ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:35 PM May 09, 2017Updated: 08:07 AM May 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু টালাবাহানর পর ডাক্তারি পড়াশোনার অভিন্ন পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু শুরুতেই সে পরীক্ষা পড়েছে বিতর্কে। পরীক্ষায় কারচুপি রুখতে পড়ুয়াদের পোশাকের উপর কিছু নিয়ম ধার্য করা হয়েছিল। তা রক্ষা করতেই পরীক্ষার আগে অন্তর্বাস পর্যন্ত খুলতে হয়েছে এক ছাত্রীকে। এই ঘটনায় এবার সরব হল কংগ্রেস।

Advertisement

দলে দলে হিন্দুরা ভিড় জমান এই দরগায়, কেন জানেন?  ]

সোমবারই এই গুরুতর অভিযোগ তোলেন এক ছাত্রীর মা। জানান, পরীক্ষা হলে ঢোকার সময় তাঁর মেয়েকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়।  অন্তর্বাসে ধাতব হুক থাকার কারণেই বিপত্তি। নির্দেশিকায় স্পষ্ট বলা ছিল, মেটাল ডিটেক্টর যদি আওয়াজ করে তবে কাউকে যেন পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না দেওয়া হয়। সেইমতো ওই ছাত্রীকে আটকানো হয়। জানা যায়, তার অন্তর্বাসটির হুকটি ধাতব। ছাত্রীটির মা দাবি করেন, সাধারণ যে কোনও অন্তর্বাসে প্লাস্টিকের হুক থাকে। কিন্তু একটু দামি পোশাকের ক্ষেত্রে ধাতব হুকই দস্তুর। সেক্ষেত্রে ওই ছাত্রীকে ছাড় দেওয়াই যেত বলে মনে করছেন তিনি। কিন্তু নির্দেশিকা হুবহু মেনে কেরলের একটি স্কুলের কর্তৃপক্ষ ছাত্রীটিকে পরীক্ষাহলে ঢুকতে বাধা দেয়। শেষমেশ অন্তর্বাস খুলে তবে পরীক্ষায় বসতে পারে সে।

পাক সেনার মুণ্ডচ্ছেদে ইনাম ৫ কোটি টাকা, ঘোষণা মুসলিম সংগঠনের ]

এ নিয়েই শুরু হয় জলঘোলা। এরপর একে একে অনেকেই এ অভিযোগ জানাতে থাকেন। অনেকের মেয়ের সঙ্গেই এ ধরনের কাজ হয়েছে বলে অভিযোগ আসতে থাকে। ওই ছাত্রী নিজেও জানিয়েছিলেন, পরীক্ষায় বসার মিনিট দশেক আগের এই ঘটনা রীতিমতো হেনস্তার। আর তার মায়ের আক্ষেপ ছিল, এরপর আর একজন ছাত্রী কী করে ভাল পরীক্ষা দিতে পারবে। একদিকে নিয়মের গেরো, অন্যদিকে মানবিকতার- এ দুয়ের মাঝেই জমছিল বিস্তর বিতর্ক। এ নিয়েই আজ সরব হলেন কংগ্রেসের মুখপাত্র খুশবু সুন্দর। তাঁর দাবি, যেভাবে পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের প্রায় নগ্ন করা হচ্ছে তা রীতিমতো মর্যাদাহানিকর। পড়ুয়াদের সম্ভ্রমই কেড়ে নিচ্ছে নিট।

জোর করে ভারতীয় যুবতীকে বিয়ে করে ধর্ষণ পাক যুবকের ]

ছাত্রীটির মা মুখ খোলার পর এই অভিযোগে সরব হয়েছেন অনেকে। পরীক্ষাকেন্দ্রে হাফ হাতা জামা পরার নির্দেশ দেওয়া ছিল। পোশাকে কোনও বড় বোতাম, ব্যাজ ইত্যাদির অনুমোদন ছিল না। সে কারণে অনেক ছাত্রীরেই পোশাকের হাতা ছিঁড়তে হয়। তা প্রদর্শন করেই প্রতিবাদ জানান অভিভাবকরা। এদিন তাঁদের হয়েই সরব হল কংগ্রেস। ঘটনায় ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে কেরলের ওই চার স্কুল শিক্ষককে।

The post অন্তর্বাস খোলার নির্দেশ, পড়ুয়াদের মর্যাদা কাড়ার অভিযোগ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার