shono
Advertisement

অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস পড়ল খাদে, মৃত বহু

সেনা নামিয়ে পুরোদমে উদ্ধারকার্য চলছে। The post অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস পড়ল খাদে, মৃত বহু appeared first on Sangbad Pratidin.
Posted: 02:37 PM Jul 16, 2017Updated: 09:11 AM Jul 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিহানার পর নিরাপত্তায় বাড়তি সতর্কতা  নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও দুর্ঘটনা এড়ানো গেল না। এবার তীর্থযাত্রী বোঝাই বাস উলটে গেল খাদে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত প্রায় ১১ জন পুণ্যার্থী। আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সবরকম সতর্কতা সত্ত্বেও অমরনাথ যাত্রীদের উপর ভয়াবহ জঙ্গি হামলা ঘটে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ৮ জন পূণ্যার্থী। ঘটনার মাস্টারমাইন্ড লস্কর জঙ্গি আবু ইসমাইলের খোঁজ চলছে। এরমধ্যেই ফের বড়সড় দুর্ঘটনা। জঙ্গি হামলার পরও সাহসে বুক বেঁধে তীর্থযাত্রায় রওনা হয়েছিলেন পুণ্যার্থীরা। কিন্তু ফেরা হল না অনেকেরই। এবারও ঘাতক হল বাস। জম্মু-শ্রীনগর হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়েই সেটি খাদে পড়ে যায় বলে জানা যাচ্ছে, ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা।

সেনা নামিয়ে পুরোদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত প্রায়  ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। জঙ্গি হানার সময়ও বাসের গাফিলতি উঠে এসেছিল। এক্ষেত্রেও কোনও নাশকতা কাজ করল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

The post অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস পড়ল খাদে, মৃত বহু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার