shono
Advertisement

Breaking News

Amarinder Singh

কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন 'ক্যাপ্টেন' নিজেই

২০১৭ সালে দলের অভ্যন্তরীণ কোন্দলের জন্য কংগ্রেস ছাড়েন ক্যাপ্টেন। আলাদা করে পাঞ্জাব লোক কংগ্রেস নামের একটি দল গড়েন তিনি। পরে সেই দল মিশিয়ে দেন কংগ্রেসে।
Published By: Subhajit MandalPosted: 01:20 PM Aug 09, 2026Updated: 01:20 PM Aug 09, 2026

পাঞ্জাব বিজেপিতে বড়সড় ভাঙন কি সময়ের অপেক্ষা? জল্পনা ক্যাপ্টেন অমরিন্দর সিংকে নিয়ে। পাঞ্জাবের রাজনীতির অন্যতম মহীরুহ বেশ কিছুদিন ধরেই বিজেপিতে কোণঠাসা। কিছুদিন আগে তিনি নিজেই রাহুল গান্ধীর প্রশংসা করেছিলেন। দিন দুই আগে রাহুল তাঁর প্রশংসা করেছেন। জবাব ক্যাপ্টেন সাহাবও একপ্রকার গদগদ সুরে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতাকে। তাতেই তাঁর কংগ্রেস যোগের জল্পনা বাড়ছে।

Advertisement

অমরিন্দর সিং, পাঞ্জাবের একাধিকবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক। গান্ধী পরিবারের সঙ্গেও তাঁর ব্যক্তিগত সখ্য রয়েছে। তিনি রাজীব গান্ধীর সহপাঠী ছিলেন। সেই সূত্রে সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীদের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে তাঁর। ২০১৭ সালে দলের অভ্যন্তরীণ কোন্দলের জন্য কংগ্রেস ছাড়েন ক্যাপ্টেন। আলাদা করে পাঞ্জাব লোক কংগ্রেস নামের একটি দল গড়েন তিনি। কিন্তু সেই দল ২০১৭ বিধানসভা নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। পরে নিজের গোটা দলকে বিজেপিতে মিলিয়ে দেন তিনি। তখনও তাঁর ঘনিষ্ঠ যেসব নেতারা কংগ্রেসে ছিলেন তাঁরাও বিজেপিতে যোগ দেন।

কিন্তু, ইদানিং সেভাবে গেরুয়া শিবিরেও কল্কে পাচ্ছেন না অমরিন্দর। দলে একপ্রকার কোণঠাঁসা তিনি। তাঁর ঘনিষ্ঠদেরও সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে দিন কতক আগে তিনি আক্ষেপের সুরে বলেছিলেন, বিজেপি নেতারা তাঁকে জন্মদিনেও শুভেচ্ছাবার্তা জানান না। এরই মধ্যে দিন দুই আগে জেন জি পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী ক্যাপ্টেনের প্রশংসা করেন। রাহুলকে প্রশ্ন করা হয়, বিজেপিতে আপনার প্রিয় নেতা কে? সে প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা সাফ বলে দেন, "ক্যাপ্টেন অমরিন্দর সিং। ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ভারতীয় সেনার ইতিহাস সম্পর্কে তিনি অনেক কিছু জানেন।"

রাহুলের সেই প্রশংসার পর অমরিন্দরের কংগ্রেসে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে। এরই মধ্যে রাহুলের ওই প্রশংসা নিয়ে মুখ খুলেছেন ক্যাপ্টেন। তিনি বলেন, "ও এটা বলেছে আমার খুব ভালো লেগেছে। আসলে ওদের আমি সেই ছোটবেলা থেকে দেখছি। আমাদের সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো।" যদিও অমরিন্দর জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কের প্রভাব তাঁর রাজনীতিতে পড়বে না। অর্থাৎ এখনই কংগ্রেস যোগের সম্ভাবনা খারিজ করছেন তিনি। তবে রাজনীতি সম্ভাবনার শিল্প। ফলে এখনই চূড়ান্ত করে কিছু বলা অতিশয়োক্তি হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement