shono
Advertisement
SIR

১২ রাজ্যের SIR খসড়া তালিকা প্রকাশ কমিশনের, উধাও আরও সাড়ে ১১ শতাংশ 'ভোটার'

একযোগে দেশের ১২ রাজ্যের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
Published By: Subhajit MandalPosted: 02:25 PM Aug 09, 2026Updated: 02:25 PM Aug 09, 2026

একযোগে দেশের ১২ রাজ্যের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। চমকপ্রদভাবে এই পর্বেও ১২ রাজ্য থেকে গড়ে প্রায় সাড়ে ১১ শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে গেল। সব মিলিয়ে বাদ পড়া ভোটারের সংখ্যাটা প্রায় ১.৫৮ কোটি।

Advertisement

ইতিমধ্যেই দেশে দুই পর্বে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তৃতীয় পর্বে একসঙ্গে দিল্লি, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে পাঞ্জাব, তেলেঙ্গানা, দিল্লি কর্ণাটক এবং মহারাষ্ট্র ছাড়া ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশ করা হয়নি। বাকি রাজ্যগুলির তালিকা প্রকাশিত হয়েছে।

এর মধ্যে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ৪৪ লক্ষ ৮৯ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে অন্ধ্রপ্রদেশে। দ্বিতীয় স্থানেই রয়েছে বাংলার প্রতিবেশী ঝাড়খণ্ড। হেমন্ত সোরেনের রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যাটা ৪৩ লক্ষ ৬১ হাজার। শতাংশের নিরিখে ঝাড়খণ্ডে ভুয়ো ভোটারের সংখ্যাটা প্রায় ১৭ শতাংশ। যা বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি। আসলে ঝাড়খণ্ডেও অনুপ্রবেশ একটা বড় সমস্যা। তবে শতাংশের নিরিখে সবচয়ে বেশি নাম বাদ গিয়েছে দমন দিউয়ে প্রায় ৩০ শতাংশ। এবং অরুণাচলে প্রায় ২০ শতাংশ।

এই পর্বে সব মিলিয়ে ১৩ কোটি ৭৭ লক্ষ ভোটারের নাম যাচাই করেছে কমিশন। এর মধ্যে প্রাথমিক পর্যায়েই নাম বাদ গিয়েছে ১ কোটি ৫৮ লক্ষ মানুষের। শতাংশের বিচারে সেটা ১১.৫১। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বিপুল সংখ্যক ভোটার তালিকায় নাম তুললেন কীভাবে? এই বিপুল সংখ্যক ভোটারের সকলেই অবৈধ কিনা? যদি সেটা হয়, তাহলে বিজেপি বারবার যে অনুপ্রবেশ উদ্বেগের কথা বলে, সেটা নিয়ে আরও গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement