বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? তা নিয়ে নানামহলে তুমুল চর্চা। ‘ঘরের ছেলে’ শুভেন্দু অধিকারীকেই (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় নন্দীগ্রাম। আগামিকাল, শুক্রবারই বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। কিন্তু গত কয়েকঘণ্টায় বদলে গিয়েছে অনেক কিছু! বুধবার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এরমধ্যেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও বাড়ানো নিয়ে সিআরপিএফ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি চিন্তাভাবনা শুরু করেছে বলে খবর।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চন্দ্রনাথ হত্যাকাণ্ডের পরেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলে খবর। বর্তমানে কেন্দ্রের কাছ থেকে জেড ক্যাটাগরির সুরক্ষা পান বিধায়ক। তা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট কিনা তা সিআরপিএফ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি পর্যালোচনা করে দেখছে বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে কোনও ঝুঁকি রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এরপরেই নিরাপত্তা বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রয়োজনে জেড প্লাস সুরক্ষার আওতায় শুভেন্দু অধিকারীকে আনা হতে পারে বলেও খবর।
বর্তমানে কেন্দ্রের কাছ থেকে জেড ক্যাটাগরির সুরক্ষা পান বিধায়ক। তা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট কিনা তা সিআরপিএফ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি পর্যালোচনা করে দেখছে বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে কোনও ঝুঁকি রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, বাংলায় বঙ্গ বিজেপির বিপুল এই জয়ের নেপথ্যে শুভেন্দু অধিকারীর বড় ভূমিকা রয়েছে বলেও মত রাজনৈতিকমহলের। ভোটের আগে গোটা বাংলা চষে বেড়িয়েছেন তিনি। তার সুফল হাতেনাতে পেয়েছে বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রাম এবং ভবানীপুর আসন থেকে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন। ভবানীপুর কেন্দ্রে হারতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনে করা হচ্ছে, রাজ্যে বিজেপি সরকারে বড় ভূমিকা থাকবে শুভেন্দু অধিকারী। এমনকী মুখ্যমন্ত্রী মুখ হিসাবেও এগিয়ে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে শুভেন্দুর নিরাপত্তায় কোনও খামতি কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি এবং সিআরপিএফ রাখতে চাইছে না বলেই খবর।
