shono
Advertisement
MK Stalin

তামিলনাড়ুতে ইতি দ্বিমেরু রাজনীতির, নিজের গড়ে লজ্জার হার স্ট্যালিনের!

সকালেই সোশাল মিডিয়া থেকে মুখ্যমন্ত্রী পরিচয় মুছে দিয়েছিলেন স্ট্যালিন। দিনের শেষে নিজের গড়েও টিভিকের ভিএস বাবুর কাছে হারলেন তিনি!
Published By: Kishore GhoshPosted: 05:08 PM May 04, 2026Updated: 05:38 PM May 04, 2026

প্রথম দুই-তিন রাউন্ড গণনার পরেই যে ট্রেন্ড দেখা গিয়েছিল তামিলভূমে, তার বদল হল না দিনের শেষেও। সেখানে গোটা দেশকে চমকে দিয়ে ক্ষমতায় আসছে অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থলপতি বিজয়ের দল টিভিকে। সমাপ্তি হল দ্বিমেরু ডিএমকে-এআইডিএমকে রাজনীতির। এরই মধ্যে খবর এসেছে নিজের কেন্দ্র কোলাথুরে হেরে গিয়েছেন খোদ ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)।

Advertisement

সকালেই সোশাল মিডিয়া থেকে মুখ্যমন্ত্রী পরিচয় মুছে দিয়েছিলেন স্ট্যালিন। দিনের শেষে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী টিভিকের ভিএস বাবুর কাছে হারলেন তিনি। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি নির্বাচন কমিশন। বিকেলের চারটের খবর, টিভিকে ১১ আসন জিতে গিয়েছে, এগিয়ে আছে আরও ৯৬টি আসনে। অন্যদিকে বিদায়ী শাসকপক্ষ জয়লাভ করেছে ৪টি আসনে, এগিয়ে আছে আর ৬৭টি আসনে।

উল্লেখ্য, তামিলনাড়ুতে ম্যাজিক ফিগার ১১৮। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শরিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবেন বিজয়ই। উল্লেখ্য, এডিএমকে ৪৪ আসনে এগিয়ে রয়েছে, পিএমকে ৬টিতে, কংগ্রেস ৫টিতে এবং বিজেপি তিনটি আসনে এগিয়ে রয়েছে। এই অবস্থায় টিভিকের সঙ্গে জোট বাঁধবে বিজেপি? আগামী ২৪ ঘণ্টায় সেই উত্তর মিলে যাবে। একটি বিষয় স্পষ্ট করুণানিধি, জয়ললিতার তামিলানড়ুতে দ্বিমেরু তত্ত্বের অবসান হল। এডিএমকে ও এআইডিএমকে-র পর নতুন শক্তি হিসাবে উঠে এল টিভিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement