shono
Advertisement
Tamil Nadu

গলায় ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা বিজয়ের সমর্থকের, সাফল্যের মাঝেও কেন ঘটল এমন ঘটনা?

প্রথম লড়াইয়েই বিরাট সাফল্যের পথে বিজয়নের টিভিকে। ২৩৪ আসনের তামিলনাড়ুতে ১০৩টি আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। ইতিমধ্যেই ৪ আসনে জয় পেয়েছে তাঁরা।
Published By: Amit Kumar DasPosted: 03:06 PM May 04, 2026Updated: 06:28 PM May 04, 2026

তামিলভূমে প্রথমবার রাজনীতির লড়াইয়ে নেমে সকলকে চমকে দিয়েছেন থলপতি বিজয়। ২৩৪ আসনের তামিলনাড়ুতে ১০২টি আসনে এগিয়ে টিভিকে। তবে উৎসবের মাঝেও এল দুঃখের খবর। প্রিয় দল হারছে এই গুজব শুনে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক সমর্থক। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ভোটগণনা শুরু হওয়ার পর কোনও একজনের কাছ থেকে ওই যুবক খবর পান টিভিকে প্রধান বিজয় হেরে গিয়েছে। গুজব শোনার পর মুষড়ে পড়েন তিনি। অবসাদে নিজের গলায় ছুরি বসান নিজেই। জানা যাচ্ছে, ২৮ বছরের ওই যুবকের নাম মহেন্দ্রন। বাড়ি তামিলনাড়ুর কৃষ্ণাগিরি এলাকায়। এই ঘটনা নজরে আসার পর স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রাণ রক্ষা হলেও তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে।

ঘটনা নজরে আসার পর স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রাণ রক্ষা হলেও তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে।

গুজবের জেরে মহেন্দ্রন আত্মহত্যার চেষ্টা করলেও, বাস্তব পরিস্থিতি বলছে প্রথম লড়াইয়েই বিরাট সাফল্যের পথে বিজয়নের টিভিকে। ২৩৪ আসনের তামিলনাড়ুতে ১০৩টি আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। ইতিমধ্যেই ৪ আসনে জয় পেয়েছে তাঁরা। অন্যদিকে স্ট্যালিনের দল ডিএমকে এগিয়ে রয়েছে মাত্র ৬৬ আসনে। এআইডিএমকে এগিয়ে রয়েছে ৬০টি আসনে। অর্থাৎ ট্রেন্ড যে পথে এগোচ্ছে তাতে তামিলভূমে সরকার গড়তে পারে বিজয়ের দল টিভিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement