shono
Advertisement

Breaking News

CJP

যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?

জানা গিয়েছে, আগামী ১৫ আগস্ট ‘আরশোলা’দের এই কর্মসূচিটি শুরু হবে। এর মাধ্যমে ‘ককরোচ’রা অভিভাবকদের সরকারি স্কুলের সুযোগ-সুবিধা যাচাই করার আহ্বান জানাবে। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধানদের নিজ নিজ গ্রামে উন্নয়নের কাজে হাত লাগানোরও আর্জি জানানো হবে।
Published By: Subhodeep MullickPosted: 09:54 PM Aug 11, 2026Updated: 09:56 PM Aug 11, 2026

নিট প্রশ্নফাঁস আন্দোলনে বড় সাফল্য পেয়েছে অভিজিৎ দীপকে প্রতিষ্ঠিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এখনই মূলধারার রাজনৈতিক দল গড়ার ভাবনা নেই, জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সোমবার নয়া কর্মসূচি ঘোষণা করল ‘আরশালো’রা। এবার গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলিতে উন্নত সুযোগ-সুবিধার দাবিতে সরব হবে তারা।

Advertisement

জানা গিয়েছে, আগামী ১৫ আগস্ট ‘আরশোলা’দের এই কর্মসূচিটি শুরু হবে। এর মাধ্যমে ‘ককরোচ’রা অভিভাবকদের সরকারি স্কুলের সুযোগ-সুবিধা যাচাই করার আহ্বান জানাবে। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধানদের নিজ নিজ গ্রামে উন্নয়নের কাজে হাত লাগানোরও আর্জি জানানো হবে। এক ভিডিও বার্তায় অভিজিৎ জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় অবস্থিত নিজের গ্রাম থেকেই এই কর্মসূচিটি শুরু করবেন। পাশাপাশি, পঞ্চায়েত প্রধানদের সঙ্গেও আলোচনা করবেন। ‘ককরোচ’ প্রধান আরও জানিয়েছেন, এই কর্মসূচিতে বিদ্যুৎ, পানীয় জল, শৌচাগার এবং মধ্যাহ্নভোজের মতো সুযোগ-সুবিধার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এই কর্মসূচির অংশ হিসাবে সিজেপি ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানদের নিজ নিজ গ্রামের স্কুলগুলির উপর মনোনিবেশের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, তারা প্রতিশ্রুতি দিয়েছে, স্কুলগুলির উন্নয়নের আগের ও পরের অবস্থার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানদের কৃতিত্বও দেওয়া হবে। গোটা ব্যবস্থায় নিরীক্ষা ফর্ম প্রকাশেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিজেপি। কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, কর্মসূচির নামে কি ফের দেশজুড়ে অরাজকতা-বিক্ষোভ শুরু করবে 'আরশোলা'রা? উত্তর দেবে সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement