shono
Advertisement

Breaking News

পুরুষ সহকর্মীকে মোবাইল নম্বর দিতে না চাওয়ায় খুন হলেন মহিলা!

অভিযুক্ত পলাতক। The post পুরুষ সহকর্মীকে মোবাইল নম্বর দিতে না চাওয়ায় খুন হলেন মহিলা! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:01 PM Aug 27, 2017Updated: 06:58 PM Oct 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  তাঁর কাছে মোবাইল নম্বর চেয়েছিলেন এক পুরুষ সহকর্মী। তা দিতে রাজি হননি বছর তিরিশের এক মহিলা। সেটাই কাল হল। রাতে অফিস থেকে ফেরার পথে নৃশংসভাবে খুন হতে হল মারিআম্মা দেসাপ্পা সুতার নামে ওই মহিলাকে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত বিশ্বাস কার্তিক পূর্ণ। মহারাষ্ট্রের পুণের ওই হোটেলকর্মী খুনের ঘটনায় অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Advertisement

[‘বিএসএফকে ভাল খাবারই দেওয়া হয়, অভিযোগকারী আইএসআই মদতপুষ্ট’]

মাস খানেক আগে পুণের গোলে রোডে একটি হোটেলে কাজে যোগ দিয়েছিলেন মারিআম্মা। ওই হোটেলেই সাফাইকর্মী কাজ করত অভিযুক্ত বিশ্বাস কার্তিক পূর্ণ। গত ২০ আগস্ট মারিআম্মার কাছে মোবাইল নম্বর চেয়েছিল সে।  ওই মহিলা হয়তো বুঝতে পেরেছিলেন কোনও অসৎ উদ্দেশে কার্তিক নম্বর চাইছে। এর জন্য এই ব্যাপারে আগ্রহ দেখাননি মারিআম্পা। উলটে বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানান তিনি। হোটেলের ম্যানেজার বলেন, ‘ঘটনাটি জানার পরই দুজনকেই ডেকে পাঠিয়েছিলাম। মারিআম্মার কাছে ওকে ক্ষমা চাইতে বলেছিলাম। কিন্তু, ক্ষমা চাইতে রাজি হয়নি পূর্ণ। আমার সামনেই ওকে চড় মেরেছিল মারিআম্মা।’

[বিরোধীরা একজোট হলে বিজেপির হার নিশ্চিত, বার্তা মমতার]

শনিবার রাত এগারোটা নাগাদ ডিউটি সেরে হোটেল থেকে বেরিয়েছিলেন মারিআম্মা। তাঁর সঙ্গে ছিলেন হোটেলের আরও এক মহিলা কর্মী। অভিযোগ, হোটেল থেকে কিছুটা দুরে মারিআম্মার উপর ছুরি নিয়ে হামলা চালায় বিশ্বাস কার্তিক পূর্ণ। মারিআম্মার গলার নলি কেটে পালিয়ে যায় সে। ম্যানেজার জানিয়েছেন, ‘ হোটেল থেকে বেরোনোর পরই, ফিরে আসে মারিআম্মা। ওর গলা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছিল। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু, তাঁকে আর বাঁচানো যায়নি।’

[কোটিপতি স্বামী, তাই স্ত্রীকে মাসে খোরপোশ দিতে হবে চার লক্ষ টাকা!]

রবিবার সকালে বিশ্বাস কার্তিক পূর্ণের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন হোটেল ম্যানেজার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিশ্বাস কার্তিক পূর্ণের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল। তিনি জানিয়েছেন, ঘটনার প থেকে বাড়ি ফেরেনি সে। ঘটনার তদন্ত চলছে। তবে তদন্তকারীদের অনুমান, ফোন নম্বর চেয়ে একপ্রস্থ অসম্মানিত হয় কার্তিক। এরপর থাপ্পড় খেয়ে আরও ক্ষিপ্ত হয়ে সে এই কাণ্ড ঘটায়।

[OMG! গরুর হাড় ও চামড়া নিয়ে ব্যবসা করত এই বিজেপি নেতা!]

The post পুরুষ সহকর্মীকে মোবাইল নম্বর দিতে না চাওয়ায় খুন হলেন মহিলা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার