shono
Advertisement
CM Suvendu Adhikari

চূড়ান্ত তালিকা! আগামী সপ্তাহেই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা, কারা পেতে পারেন দায়িত্ব?

সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে পারে।
Published By: Kousik SinhaPosted: 01:34 PM May 28, 2026Updated: 01:58 PM May 28, 2026

প্রায় তিন সপ্তাহ হতে চলল বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এখনও মন্ত্রিসভার সম্প্রসারণ হয়নি। আর তা নিয়ে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। এই জল্পনার মধ্যেই রাজ্যের নতুন মন্ত্রীদের তালিকা প্রায় প্রস্তুত বলেই সূত্রের খবর। দপ্তর বন্টন নিয়ে ইতিমধ্যে একাধিক দফায় উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। সেখানেই মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী সোম কিংবা মঙ্গলবারের মধ্যেই মন্ত্রীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত।

Advertisement

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ মে দিল্লি থেকে গুরুত্বপূর্ণ অনুমোদন ও বার্তা আসার সম্ভাবনা রয়েছে। তার পরেই শনিবার ও রবিবার টানা বৈঠকে বসতে পারেন শীর্ষ নেতৃত্ব। সেখানে শেষ মুহূর্তের সমীকরণ, দপ্তর বণ্টন এবং রাজনৈতিক ভারসাম্য নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবারের সম্প্রসারণে তরুণ মুখের পাশাপাশি অভিজ্ঞদেরও গুরুত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা। সংগঠন ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতেই এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং শহরাঞ্চলের প্রতিনিধিত্ব নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ মে দিল্লি থেকে গুরুত্বপূর্ণ অনুমোদন ও বার্তা আসার সম্ভাবনা রয়েছে। তার পরেই শনিবার ও রবিবার টানা বৈঠকে বসতে পারেন শীর্ষ নেতৃত্ব। সেখানে শেষ মুহূর্তের সমীকরণ, দপ্তর বণ্টন এবং রাজনৈতিক ভারসাম্য নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে পারে। ফলে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ এবং ক্ষমতার অন্দরমহলে বড়সড় বার্তার অপেক্ষায় এখন শাসক শিবির থেকে ।

বলে রাখা প্রয়োজন, মানুষের রায়ে বাংলার মসনদে এখন বিজেপির সরকার। গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডের ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। পুর্ণাঙ্গ মন্ত্রিসভায় গঠন সেই সময় করা হয়নি। গুঞ্জন ছিল, কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ হয়ে যাবে। কিন্তু এরপর কেটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। অবশেষে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা হতে চলেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement