shono
Advertisement
CM Suvendu Adhikari

রাজ্যজুড়ে বিনামূল্যে ক্লিনিক, অনুপ্রবেশকারীদের কারাবাস নিয়েও দিল্লিতে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

শুক্রবার দিল্লিতে একাধিক বৈঠকের পর শুভেন্দু অধিকারীর ঘোষণা, শনিতেই আয়ুষ্মান মন্দির চালু করতে আলোচনা হবে।
Published By: Sucheta SenguptaPosted: 06:38 PM May 22, 2026Updated: 07:07 PM May 22, 2026

নতুন বিজেপি সরকারের আমলে 'ডবল ইঞ্জিনে'র সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এতদিন আটকে থাকা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব চালু করতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। তার মধ্যে অন্যতম জল জীবন মিশন, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার একাধিক মন্ত্রী ও কেন্দ্র সরকারি সংস্থাগুলির সঙ্গে ম্যারাথন বৈঠকের পর বেশ কিছু প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন। 'আয়ুষ্মান মন্দির' অর্থাৎ দিল্লির মহল্লা ক্লিনিকের আদলে বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র চালুর জন্য শনিবারই বৈঠকে বসবেন বলে জানান তিনি। অনুপ্রবেশকারীদের নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য, ‘‘অনুপ্রবেশকারীদের জেলে রেখে ভারতীয় করদাতাদের পয়সা নষ্ট করবে না সরকার। চিহ্নিত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হবে।''

Advertisement

জলশক্তি মন্ত্রকের অধীনে জল জীবন মিশন প্রকল্প রয়েছে কেন্দ্রের। রাজ্যে এতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকায় বারবার অভিযোগ উঠত, কেন্দ্র এসব প্রকল্পে অর্থে দেয় না। বঞ্চনা করে। পালাবদল হতেই সেসব 'গেরো' কেটেছে। ইতিমধ্যে জলশক্তি মন্ত্রক বাংলার জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। শনিবার একাধিক বৈঠকের পর একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে নজরে বাংলায় আয়ুষ্মান ভারত চালু করা। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রের সঙ্গে জরুরি বৈঠক সারবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা, আয়ুষ্মান মন্দির চালু করার জন্য শনিবার দুপুর বারোটা নাগাদ স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের ভারচুয়াল বৈঠক হবে। অনুমোদন দেওয়া হবে। শুভেন্দুর কথায়, ‘‘কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টানোর কারণে কেন্দ্রীয় বরাদ্দ আটকে ছিল এতদিন। আমরা সেসব সমাধান করব। আয়ুষ্মান মন্দির নামটি ব্যবহার করা হয়নি। তার কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভোটাররা তাতে ক্ষুব্ধ হতেন।'' 

তবে এই মুহূর্তে নজরে বাংলায় আয়ুষ্মান ভারত চালু করা। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রের সঙ্গে জরুরি বৈঠক সারবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা, আয়ুষ্মান মন্দির চালু করার জন্য শনিবার দুপুর বারোটা নাগাদ স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের ভারচুয়াল বৈঠক হবে। অনুমোদন দেওয়া হবে। শুভেন্দুর কথায়, ‘‘কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টানোর কারণে কেন্দ্রীয় বরাদ্দ আটকে ছিল এতদিন। আমরা সেসব সমাধান করব। আয়ুষ্মান মন্দির নামটি ব্যবহার করা হয়নি। তার কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভোটাররা তাতে ক্ষুব্ধ হতেন।'' কী এই আয়ুষ্মান মন্দির? এটি আয়ুষ্মান ভারতের একটি অংশ। এতে এলাকাগুলিতে ছোটখাটো স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসাকেন্দ্র তৈরি করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান। এদিন শুভেন্দু আরও জানিয়েছেন, পিডব্লুডি-র সঙ্গে ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গেও বৈঠক হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement