shono
Advertisement
Cockroach Janta Party

আজ যন্তর মন্তরে 'ককরোচ জনতা পার্টি'র সমাবেশ, সতর্ক প্রশাসন

এই সমাবেশে যোগ দিতে পারেন সোনম ওয়াংচুকও।
Published By: Biswadip DeyPosted: 09:15 AM Jun 06, 2026Updated: 09:26 AM Jun 06, 2026

গত কয়েক সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয় ‘ককরোচ জনতা পার্টি’। এই পরিস্থিতিতে শনিবার উত্তাল হতে পারে রাজধানী। পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে ভারতে এসে পৌঁছেছেন। তিনি ডাক দিয়েছেন যন্তরমন্তরে এক বিশাল সমাবেশের। এক্স হ্যান্ডলে তাঁর পোস্ট ভাইরাল হওয়ার পর থেকে সতর্ক প্রশাসন। মনে করা হচ্ছে, এই সমাবেশে যোগ দিতে পারেন সোনম ওয়াংচুকও।

Advertisement

খাতায়কলমে কোনও রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তার নিরিখে দেশের বড় দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে এই ‘পার্টি’। অভিজিৎ কটাক্ষ করেছিলেন, ‘বিজেপি নিজেকে বিশ্বের বৃহত্তম পার্টি হিসাবে দাবি করে। কিন্তু ওদের টপকে যেতে আমাদের মাত্র চারদিন লাগল।’ এই পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, এক্স থেকে উধাও হয়ে গিয়েছে ককরোচ জনতা পার্টির হ্যান্ডল। বলা বাহুল্য, কেন্দ্রের নির্দেশেই বন্ধ করা হয়েছে সিজেপির এক্স অ্যাকাউন্ট। আইবির তরফ থেকে দাবি করা হয়, এই অ্যাকাউন্টটি জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। আর এই বিতর্কের মধ্যে দেশে ফিরেছেন অভিজিৎ।

এদিকে দলের মুখপাত্র সৌরভ দাস এক্স হ্যান্ডলে সকলের কাছে আর্জি জানিয়েছেন, সকলে যেন সরাসরি যন্তর মন্তরেই আসেন। কেউ যেন পার্লামেন্ট স্ট্রিটে না যান। সেই সঙ্গেই তিনি দাবি করেছেন, নিট প্রশ্নফাঁস কাণ্ডের দায় নিয়ে যেন পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিকে দলের ডিজিটাল মুখপাত্র আশুতোষ রাঙ্কার আশা, আজকের দিনটা ভারতীয় রাজনীতির এক স্মরণীয় দিন হয়ে থাকবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement