shono
Advertisement

৫০০ টাকার দু’রকম নোট ছাপাচ্ছে আরবিআই, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

ভারতবর্ষের বৃহত্তম কেলেঙ্কারি, দাবি কপিল সিব্বলের। The post ৫০০ টাকার দু’রকম নোট ছাপাচ্ছে আরবিআই, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:07 PM Aug 08, 2017Updated: 10:37 AM Aug 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে পাঁচশো টাকার নোটে দু’রকম নকশা। আকারেও দুটি নোট নাকি কিছুটা ছোট-বড়। খাস সংসদে দাঁড়িয়ে এমন অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ কপিল সিব্বল। দুটি নোটের ছবি তুলে তাঁর দাবি এটি ভারতবর্ষের বৃহত্তম কেলেঙ্কারি। নিজেদের পকেট ভরাতে বিজেপি আলাদা নোট বানিয়েছে বলে অভিযোগ প্রবীণ কংগ্রেস নেতার। কপিলের নোট বোমায় রাজ্যসভায় তুমলু হট্টগোল হয়। মুলতুবি প্রস্তাব আনতে চায় কংগ্রেস। এই ইস্যুতে তৃণমূল, জেডিইউ, সপাকে পাশে পায় সোনিয়া গান্ধীর দল। কংগ্রেসের এই তিরকে ভোঁতা করতে কেন্দ্রের শাসক দল বিষয়টিকে গুরুত্বই দিতে চায়নি।

Advertisement

[এভারেস্ট জয়ের ভুয়ো দাবি, চাকরি গেল মহারাষ্ট্রের পুলিশ দম্পতির]

নোট বাতিলের পর বিতর্ক সামনে এসেছিল। বাজারে জোগান বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক দ্রুত নোট ছাপাতে গিয়ে গণ্ডগোল করে বসে। ৫০০ টাকার দু’রকম নোট দেখা গিয়েছিল। পরে এই নিয়ে ভুল স্বীকার করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কয়েক মাস বিষয়টি নিয়ে চুপ থাকার পর নতুন করে আক্রমণে নামল কংগ্রেস। তাদের দাবি কেন্দ্রের নির্দেশে দু’ধরনের ৫০০ টাকার নোট ছাপাচ্ছে আরবিআই। এই কথা প্রমাণে কংগ্রেস সাংসদ কপিল সিব্বল রাজ্যসভায় ৫০০ টাকার দুটি পৃথক নোট দেখিয়ে শোরগোল ফেলে দেন। তাঁর দাবি, দুটি নোট আলাদা আকারের এবং নকশাতেও ফারাক রয়েছে। কংগ্রেসের এই প্রবীণ নেতার বক্তব্য, এটা দেশের সবথেকে বড় কেলেঙ্কারি। সিব্বলের বক্তব্য, এখন বোঝা গেল কেন কেন্দ্র নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। কপিলের কথার রেশ ধরে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও বিঁধেছেন কেন্দ্রকে। গুলামের বক্তব্য, আসলে দল ও প্রশাসনের জন্য আলাদা নোট ছাপানো হচ্ছে। নোট বাতিলের মাধ্যমে ঘর গুছিয়ে নিচ্ছে কেন্দ্রের শাসক দল।

[অবৈধভাবে গর্ভপাতের জেরে মৃত্যু ছাত্রীর, আটক প্রেমিক]

কংগ্রেসের এই হুলকে উপেক্ষার রাস্তা নেয় বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বক্তব্য, উলটো-পালটা কথা বলাই কংগ্রেসের কাজ। অনর্থক কথা বলে সংসদের কাজ পণ্ড করা তাদের উদ্দেশ্য। জিরো আওয়ারের মতো গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হচ্ছে। একধাপ এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি নোটগুলি কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে অবশ্য জেটলি জানান, তিনি এধরনের নোটগুলির সত্যতা যাচাই করবেন। প্রচুর নোট ছাপালে কিছু নোটের আকারে ছোট-বড় থাকতে পারে। অর্থমন্ত্রক সূত্রে খবর, নোটে অতি সামান্য ফারাক থাকতে পারে। তবে দু’রকম নোট ছাপানোর কোনও নির্দেশ দেওয়া হয়নি। এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন সরকারের উদ্দেশে বলেন নোটগুলি দেখুন। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। জেডিইউর শরদ যাদব এবং সপার নরেশ আগরওয়াল কংগ্রেসকে সমর্থন করেন।

The post ৫০০ টাকার দু’রকম নোট ছাপাচ্ছে আরবিআই, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement