shono
Advertisement

ব়াঁধুনি ‘অব্রাহ্মণ, অভিযোগে পুলিশের দ্বারস্থ খোদ বিজ্ঞানী

বিজ্ঞানীর মনেও জাতপাতের অন্ধকার! The post ব়াঁধুনি ‘অব্রাহ্মণ, অভিযোগে পুলিশের দ্বারস্থ খোদ বিজ্ঞানী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:45 PM Sep 09, 2017Updated: 12:18 PM Sep 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেখতে দেখতে স্বাধীনতার সত্তর বছর পেরিয়ে গেল। কিন্তু জাতপাতের অভিশাপ থেকে মুক্ত হতে পারল না দেশ। এখনও দেশের নানা প্রান্তে তথাকথিত নিচুজাতের মানুষদের বিশেষ করে দলিতদের বঞ্চনার শিকার হতে হয়। আর এবার ব্রাহ্মণ না হওয়ায় বাড়ির রান্নার লোকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করলেন পুণের এক মহিলা। তাঁর অভিযোগ, নিজেকে ব্রাহ্মণ বলে মিথ্যা পরিচয় দিয়ে তাঁর বাড়িতে রান্নার কাজ করছিলেন নির্মলা নামের এক মহিলা। সবচেয়ে বড় কথা, যিনি এই অভিযোগ করেছেন, তিনি একজন বিজ্ঞানী।

Advertisement

বাবার ডেরায় ঠাসা বিস্ফোরক, সিল অবৈধ বাজি কারখানা ]

অভিযোগকারিণী মেধা বিনায়ক খোলে ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি-এর আবহাওয়া পূর্বাভাসের বিভাগের ডেপুটি ডিরেক্টর। ওই বিজ্ঞানীর দাবি, বাড়িতে রান্না করার জন্য একজন ব্রাহ্মণ লোক চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। সেই বিজ্ঞাপন দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন নির্মলা কুলকার্নি নামে এক মহিলা। নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়েছিলেন তিনি। গত এক বছর ধরে মেধা বিনায়ক ধোলের বাড়িতে রান্নার কাজ করেছেন নির্মলা। ওই বিজ্ঞানীর অভিযোগ, পরে তিনি জানতে পারেন, তাঁর বাড়ির রাঁধুনিটি ব্রাহ্মণ নন। বিষয়টি খতিয়ে দেখতে নির্মলার বাড়িতেও যান বলে দাবি করেছেন আইএমডি-এর আবহাওয়া পূর্বাভাসের বিভাগের ডেপুটি ডিরেক্টর মেধা বিনায়ক খোলে। তিনি জানিয়েছেন, সেখানে গিয়ে দেখেন, ওই মহিলার নাম নির্মলা কুলকার্নি নয়, নির্মলা যাদব। এরপর বাড়ির রান্নার লোকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হন মেধা বিনায়ক খোলে।

মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাঠিয়ে বন্যার্তদের ‘সাহায্য’ বাবা রামদেবের! ]

কিন্তু, তিনি নিজে তো একজন বিজ্ঞানী। তাহলে বাড়িতে রান্না করার জন্য একজন ব্রাহ্মণকেই কেন নিয়োগ করতে চেয়েছিলেন?  মেধা বিনায়ক খোলে জানিয়েছেন, বাড়িতে তাঁর বাবার মৃত্যুদিবস পালন বা গৌরী-গণেশ উৎসবের মতো নানা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে পরিবারের অন্য সদস্যরাও আসেন। তাই পরিবারের সকলের রান্নার করার জন্য এক ব্রাহ্মণ মহিলারই দরকার পড়েছিল।

জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র জয়পুর, জারি কারফিউ ]

এদিকে এই ঘটনায় বিজ্ঞানীর বাড়ির ‘অব্রাহ্মণ’ রান্নার লোকের পাশেই দাঁড়িয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এমনকী, বিজ্ঞানী মেধা বিনায়ক খোলের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুণের পুলিশ কমিশনারের সঙ্গে দেখাও করেছেন সংগঠনের সদস্যরা।

শ্রীনগরে গ্রেপ্তার ইয়াসিন মালিক, বড় ধাক্কা বিচ্ছিন্নতাবাদীদের কাছে ]

The post ব়াঁধুনি ‘অব্রাহ্মণ, অভিযোগে পুলিশের দ্বারস্থ খোদ বিজ্ঞানী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার