shono
Advertisement

বিদ্যুৎচুরি রুখতে কী দাওয়াই কেন্দ্রের?

বিদ্যুৎ ঘাটতি মেটানো বড় চ্যালেঞ্জ। The post বিদ্যুৎচুরি রুখতে কী দাওয়াই কেন্দ্রের? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 PM Jul 31, 2017Updated: 03:35 PM Jul 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুত কমাতে হবে বিদ্যুৎ চুরি। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্যগুলিতে এই হার ক্রমশ বাড়ছে। বিদ্যুৎ চুরির হার কমাতে হবে ছ’মাসের মধ্যে। এমনই এক নির্দেশিকা জারি করল বিদ্যুৎমন্ত্রক। এই তিনটি রাজ্যে প্রায় নব্বই শতাংশ ক্ষেত্রে বিদ্যুৎ ঘাটতির কারণ ব্যাপক হারে বিদ্যুৎ চুরি। এমনই তথ্য দিচ্ছে মন্ত্রক।

Advertisement

বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ দপ্তরের সচিবদের নিয়ে হওয়া বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল। এই বৈঠকে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ ঘাটতি নিয়ে আলোচনা চলে। আলোচনা হয় বিদ্যুৎ চুরির প্রসঙ্গ নিয়েও। দেশের প্রায় ৪,০৪১টি শহরে মূলত লোডশেডিং-এর সমস্যা রয়েছে। আহমেদাবাদ, বিশাখাপত্তনমের মতো তুলনামূলক বড় শহরগুলিতেও এই সমস্যা ছিল বলে জানাচ্ছে মন্ত্রক। তবে অনেকাংশে বিদ্যুৎ চুরি  আটকানো গিয়েছে এখানে। সমস্যা সবথেকে বেশি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্যে। এখানে বিদ্যুৎচুরি রুখতে রাজ্য সরকারের উদ্যোগ সেভাবে চোখে পড়েনি বলেও জানিয়েছে মন্ত্রক।

পরিকাঠামোর উন্নয়ন, লোকবল বৃদ্ধি, কড়া নজরদারির মধ্যে দিয়ে এই লোকসান রোখা সম্ভব বলে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, কেন্দ্র এব্যাপারে যাবতীয় সহায়তা করতে প্রস্তুত। পরিকাঠামোর উন্নয়নের জন্য আর্থিক ব্যয় বরাদ্দ বৃদ্ধি করার বিষয়টি ভাবনা চিন্তা করছে কেন্দ্র। পাশাপাশি, বিদ্যুতের সমবন্টনের ইস্যুতেও গাফিলতি রয়েছে বলে মনে করছে বিদ্যুৎ মন্ত্রক।

The post বিদ্যুৎচুরি রুখতে কী দাওয়াই কেন্দ্রের? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার