shono
Advertisement
I-PAC Case

বঙ্গভোট মিটতেই জামিন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলের, বিরোধিতাই করল না ইডি

আর্থিক দুর্নীতি মামলায় গত ১৩ এপ্রিল তাঁকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
Published By: Sucheta SenguptaPosted: 11:30 AM Apr 30, 2026Updated: 03:04 PM Apr 30, 2026

বঙ্গে ভোটপর্ব মিটতেই জামিন পেলেন রাজ্যের শাসকদলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল। বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে মামলার শুনানিতে ইডি জামিনের বিরোধিতা করেনি।  ফলে বিচারকরা চান্ডেলের জামিন মঞ্জুর করেন। সংস্থার আর্থিক দুর্নীতি মামলায় গত ১৩ এপ্রিল ভিনেশকে  দিল্লি থেকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলার ভোট মিটতেই তাঁকে জামিন দেওয়া হল। এর মধ্যে রাজনৈতিক যোগসাজশ দেখছেন অনেকেই।

Advertisement

রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে একাধিক আর্থিক দুর্নীতি মামলার কিনারা করতে তৎপরতা বাড়িয়ে তুলেছিল ইডি। এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে কয়লা পাচার মামলায় গ্রেপ্তার করা হয়।তাঁর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় এই গ্রেপ্তারি। সেটা ছিল ১৩ এপ্রিল। বাংলার ভোটের ঠিক ১০ দিন আগে।

রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে একাধিক আর্থিক দুর্নীতি মামলার কিনারা করতে তৎপরতা বাড়িয়ে তুলেছিল ইডি। এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে কয়লা পাচার মামলায় গ্রেপ্তার করা হয়।তাঁর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় এই গ্রেপ্তারি। সেটা ছিল ১৩ এপ্রিল। বাংলার ভোটের ঠিক ১০ দিন আগে।স্বাভাবিকভাবেই এই গ্রেপ্তারির নেপথ্যে কেন্দ্রের শাসকদলের কলকাঠি রয়েছে বলে সেসময় রাজনৈতিক মহলের একাংশ সমালোচনা করেছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ছিল, ''বিজেপি বিরোধী হলে আপনিই পরের টার্গেট।'' ভোটের ঠিক আগেই আকস্মিকভাবে আইপ্যাকের তরফে ঘোষণা করা হয়, আপাতত বাংলায় তাঁরা কাজ বন্ধ করছে। আগামী ২০ দিন কর্মীদের ছুটিতে পাঠানো হয়েছে। এনিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানান, যদি তেমন পরিস্থিতি হয়, তাহলে তৃণমূল কংগ্রেস আইপ্যাক কর্মীদের চাকরির ব্যবস্থা করবে।

আইপ্যাক ও বঙ্গভোটের সম্পর্ককে যে এক রেখায় জুড়ে দেওয়া হয়েছিল, তা আরও স্পষ্ট হল ভোট শেষের ঠির পরদিন সংস্থার ডিরেক্টরের জামিন পাওয়া। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের শুনানিতে ইডি ভিনেশের জামিনের বিরোধিতাই করেনি। অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অমিত বনসাল জামিন মঞ্জুর করেন জানান, পিএমএলএ-র ৪৫ ধারা অনুযায়ী জামিনের বিরোধিতা করার সুযোগ ছিল ইডির কাছে। কিন্তু তারা কোনও বিরোধিতা করেনি। ফলে ভিনেশ চান্ডেলের জামিন পেতে কোনও বাধা নেই। তবে কবে তিনি জেলমুক্ত হবেন, তা এখনও জানা নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement