সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বিচ্ছেদের মামলায় চূড়ান্ত বিচ্ছেদের আগে ‘ছয় মাসের অপেক্ষা পর্যায়’ শেষ হতে চলেছে। মঙ্গলবার এমনটাই ইঙ্গিত দিল দেশের সর্বোচ্চ আদালত। এ বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিভোর্সের আগে ৬ মাসের বাধ্যতামূলক একটা ‘অপেক্ষা পর্যায়’ থাকে। আইনের পরিভাষায় একে বলা হয় ‘কুলিং পিরিয়ড’। বিবাদমান ও বিচ্ছেদ হতে আগ্রহী স্বামী এবং স্ত্রী যাতে নিজেদের মধ্যে সম্পর্ক মেরামত করতে পারেন এবং ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারেন সেজন্যই এই সময়টা দেওয়া হয়। এরপরও যদি সম্পর্ক ঠিক না হয় তাহলে সহমতের ভিত্তিতে বিচ্ছেদ পান হিন্দু দম্পতি।
[রাম রহিমের লালসা মেটাতে শরীর খুঁজে দিত পোষা ‘বিষকন্যা’রা]
দিল্লির এক দম্পতির মামলার পরিপ্রেক্ষিতে এই কথা জানায় শীর্ষ আদালত। গত আট বছর ধরে আলাদা ছিলেন ওই স্বামী-স্ত্রী। এই কারণেই বিচ্ছেদের সময় ছ’মাসের কুলিং পিরিয়ড থেকে অব্যাহতি চান তাঁরা। এর জেরেই সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, এখন থেকে এই কুলিং পিরিয়ড বা ছয় মাসের অপেক্ষা পর্যায়ে থাকাটা ‘বাধ্যতামূলক নয়’। এদিন রায়ের সময় সুপ্রিম কোর্ট জানায়, এতে সুবিচার পেতে অযথা দেরি হয়। বাস্তবে এতে কাজের কাজ কিছু হয় না।
[পোখরানে ক্ষতিগ্রস্ত সদ্য কেনা ‘হাউৎজার’ কামান, উঠছে প্রশ্ন]
আইনের ব্যাখ্যা দিতে গিয়ে শীর্ষ আদালতের বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি ইউ ইউ ললিত জানিয়েছেন, কেস টু কেস স্টাডি করে আইন বিশেষজ্ঞরা দেখেছেন, বিবাহ বিচ্ছেদ নিতে আগ্রহী দম্পতি যদি বিচ্ছেদের আবেদন করার আগে থেকেই কমপক্ষে এক বছর আলাদা থাকার প্রমাণ দিতে পারেন তাহলে অযথা দেরি না করিয়ে তাঁদের বিচ্ছেদ মঞ্জুর করবে আদালত। এখন থেকে এটাই মেনে চলা হবে। এক্ষেত্রে ৬ মাসের কুলিং পিরিয়ডে থাকাটা একেবারেই বাধ্যতামূলক নয়। কারণ নিজেদের মধ্যে সম্পর্ক রাখতে তীব্র অনীহা রয়েছে এমন স্বামী বা স্ত্রীকে আইনের মাধ্যমে জোর করে অপেক্ষা করিয়ে লাভ কী?
[এবার বাজারে আসছে নয়া ১০০ টাকার কয়েন, জানেন দেখতে কেমন?]
The post ডিভোর্স পেতে ছয় মাসের অপেক্ষা ‘বাধ্যতামূলক নয়’, জানাল সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
