shono
Advertisement

বিধবা পুত্রবধূকে ফের বিয়ের পিঁড়িতে বসালেন শ্বশুর

হিমাচল প্রদেশের উনার বাসিন্দা মদনলালের ছেলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন রেণু। The post বিধবা পুত্রবধূকে ফের বিয়ের পিঁড়িতে বসালেন শ্বশুর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:49 PM May 03, 2017Updated: 04:19 PM May 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাবুল’ ছবির কথা মনে আছে? ছেলের মৃত্যুর পর বিধবা পুত্রবধূ রানি মুখোপাধ্যায়ের নতুন করে বিয়ে দিয়েছিলেন শ্বশুরমশাই অমিতাভ বচ্চন। সমাজের তথাকথিত আচার-ভাবনায় ধাক্কা দিয়ে সেই ছবি বার্তা দিয়েছিল, সবার উপরে মানুষ সত্য। একজন শ্বশুরও যে বাবা হয়ে তাঁর গৃহবধূর কন্যাদান করতে পারেন, তারই দৃষ্টান্ত তৈরি করেছিল ‘বাবুল’। এবার তেমনই নজির গড়লেন হিমাচল প্রদেশের এক পরিবারের কর্তা।

Advertisement

[টেট পরীক্ষার্থীদের রেল অবরোধ, আরপিএফের লাঠিচার্জে রণক্ষেত্র বারাসত]

হিমাচল প্রদেশের উনার বাসিন্দা মদনলালের ছেলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন রেণু। কিন্তু বছর দেড়েক আগে এক দুর্ঘটনায় হঠাৎই মৃত্যু হয় রেণুর স্বামীর। জীবনটা যেন সেখানেই থেমে গিয়েছিল তাঁর। ঠিক মতো সংসারও করা হয়নি। তার আগেই বাপের বাড়ি ফিরে গিয়েছিলেন গৃহবধূ। কিন্তু বাড়ির বধূর অনুপস্থিতিতে মন খারাপ হয়ে গিয়েছিল মদনলাল বাবুরও। তখনই ঠিক করে ফেলেন, রেণুকে যেভাবেই হোক আবার নিজের বাড়িতে ফিরিয়ে আনবেন। যেমন কথা, তেমন কাজ। ধুম-ধাম করে বরযাত্রী নিয়ে রেণুর বাড়িতে পৌঁছে যান তিনি। পাত্র, মদনলাল বাবুর ছোট ছেলে সুনীল। বাবার দেওয়া রেণুকে বিয়ের করার প্রস্তাব মেনে নিয়েছিলেন তিনি। আর এই সিদ্ধান্তেই নতুন করে সংসার পাতার সুযোগ পেলেন রেণু।

[গোমাংস খাওয়া নিয়ে বিতর্কে অভিনেত্রী কাজলের পাশে মুখ্যমন্ত্রী]

মদনলাল বলছেন, বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসায় তিনি আনন্দিত। রেণুও সুখে সংসার করতে পারবেন আর তিনিও পুত্রবধূর সেবা পাবেন। মদনলালের এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।

The post বিধবা পুত্রবধূকে ফের বিয়ের পিঁড়িতে বসালেন শ্বশুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার