shono
Advertisement

শুধু ফাঁসি নয়, ওদের পুড়িয়ে মারা হোক, বলেছিলেন নির্ভয়া

অসহ্য যন্ত্রণার মধ্যেও চার পাতার বয়ান দিয়েছিলেন তিনি৷ The post শুধু ফাঁসি নয়, ওদের পুড়িয়ে মারা হোক, বলেছিলেন নির্ভয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 11:17 AM May 06, 2017Updated: 05:50 AM May 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর আগের সেই রাতের ঘটনার কথা মনে পড়লে আজও দেশবাসীর চোখ জলে ভেজে৷ এক মা তাঁর সন্তানকে হারিয়েছিলেন৷ আর দেশ হারিয়েছিল নির্ভয়াকে৷ শুক্রবার তাঁর উপর হওয়া চরম নির্যাতনের বিচার হয়েছে৷ দোষীদের ফাঁসির সাজাই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত৷ আর তারপরই এক মহিলা পুলিশকর্মী জানালেন, চলে যাওয়ার আগে নির্ভয়া তাঁকে কী বলে গিয়েছিলেন৷

Advertisement

পুলিশ আধিকারিক ছায়া শর্মা৷ যিনি বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত৷ সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর তিনি বলেন, “নির্ভয়া কাতর স্বরে বলেছিল যাঁরা আমার সঙ্গে এমনটা করল, তাদের ছেড়ে দেবেন না৷ ছায়া শর্মার মতে, আজ এই মামলার বিচার পাওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র নির্ভয়ার জন্যই৷ তাঁর জবানবন্দিই দোষীদের সাজা দিয়েছে৷

[বিনা অনুমতিতে কাশ্মীরে চলছে পাক-সৌদি চ্যানেল, বন্ধের নির্দেশ কেন্দ্রের]

এদিন যেন নতুন করে সেই সব দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছিল মানবাধিকার কমিশনের কর্মীর৷ প্রথমবার হাসপাতালে ২৩ বছরের নির্ভয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর৷ যখন গণধর্ষণের পর বাঁচার তীব্র লড়াই চালাচ্ছিলেন ভারতকন্যা৷ ছায়া জানাচ্ছেন, “অন্যান্য নির্যাতিতাদের মতো তখনও মুষড়ে পড়েননি নির্ভয়া৷ তাঁর চোখে-মুখে ঘুরে দাঁড়ানোর তাগিদ দেখেছিলাম৷” সেই অবস্থাতেও পুলিশকে যথাসাধ্য সাহায্য করেছিলেন ওই সাহসী কন্যা৷ সেই সময় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট উষা চতুর্বেদী নির্ভয়ার বয়ান রেকর্ড করেছিলেন৷ চরম নির্যাতন সহ্য করার পর নির্ভয়া তাঁকে বলেছিলেন, “ধর্ষকদের শুধু ফাঁসির সাজা দিলেই হবে না৷ তাদের গায়ে যেন আগুন লাগিয়ে দেওয়া হয়৷” অসহ্য যন্ত্রণার মধ্যেও চার পাতার বয়ান দিয়েছিলেন তিনি৷

[দিল্লিতে স্কুলের পাশে গ্যাস লিক, অসুস্থ শতাধিক পড়ুয়া]

সেই সাহসী কন্যা বিচার পাওয়ায় অনেকটা স্বস্তি পেয়েছেন এই মানুষগুলি৷ কিছুটা হলেও ক্ষতে মলম পড়েছে দেশবাসীর৷ গণধর্ষিতা নির্ভয়া যখন মৃ্ত্যুর সঙ্গে যুঝছেন, তখন পথে নেমেছিল গোটা দেশ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছিল৷ শুক্রবার সর্বোচ্চ আদালত জানাল, এ এমন এক অপরাধ যা এই গ্রহের সঙ্গে মানানসই নয়৷ অর্থাৎ ‘রেয়ারেস্ট অফ দ্য রেয়ার’-এর তকমা থেকেও ঘৃণ্যতম বলা হল এ অপরাধকে৷ সুতরাং মৃত্যুদণ্ডের বাইরে এর কোনও দ্বিতীয় সাজা হতে পারে না৷

The post শুধু ফাঁসি নয়, ওদের পুড়িয়ে মারা হোক, বলেছিলেন নির্ভয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার