shono
Advertisement

Breaking News

Gen Alpha Protest in Bhopal

জেন জি’র পর জেন আলফা, এবার ভোপালে শুরু আন্দোলন! কীসের দাবিতে সরব পড়ুয়ারা?

নিট প্রশ্নফাঁস কাণ্ডে তোলপাড় হয়েছিল দেশ। সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারি নিয়ে জেন জি’র আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা পর্যন্ত দিতে হয়েছে। অন্যদিকে, ঝাড়খণ্ডেও শিক্ষা দুর্নীতির প্রতিবাদ আন্দোলনে মিলেছে বড় সাফল্য।
Published By: Subhodeep MullickPosted: 12:19 PM Aug 19, 2026Updated: 01:34 PM Aug 19, 2026

নিট প্রশ্নফাঁস কাণ্ডে তোলপাড় হয়েছিল দেশ। সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারি নিয়ে জেন জি’র আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা পর্যন্ত দিতে হয়েছে। অন্যদিকে, ঝাড়খণ্ডেও শিক্ষা দুর্নীতির প্রতিবাদ আন্দোলনে মিলেছে বড় সাফল্য। সেই ধারা বজায় রেখে এবার ভোপালের রাস্তায় বিক্ষোভের ঢেউ। তবে এর নেপথ্যে এবার জেন জি নয়। রয়েছে জেন আলফা (Gen Alpha Protest in Bhopal)।  

Advertisement

কিন্তু কীসের দাবিতে সরব পড়ুয়ারা? জানা যাচ্ছে, ডেমোনস্ট্রেশন মাল্টিপারপাস স্কুল (ডিএমএস)-এর সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয় সংযুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ওই স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের বাইরে সমবেত হয়ে প্রতিবাদ করছে তারা। উঠেছে স্লোগান। তাদের বক্তব্য, শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন এবং শিক্ষার প্রসারের লক্ষ্যেই তৈরি হয়েছিল ডিএমএস। কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হলে প্রতিষ্ঠানটির সেই উদ্দেশ্য ও স্বাতন্ত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। উল্লেখ্য, ‘ডেমোনস্ট্রেশন মাল্টিপারপাস স্কুল’ - যা ‘আঞ্চলিক স্কুল’ নামেও পরিচিত, সেগুলি ১৯৬৫ সালের ডিসেম্বর থেকে ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (এনসিইআরটি)-এর অধীনে পরিচালিত হয়ে আসছে। শিক্ষাক্ষেত্রে আধুনিক ও অভিনব পদ্ধতির প্রবর্তন এবং পরীক্ষা-নিরীক্ষা চালানোর লক্ষ্যে ভোপাল, আজমেঢ়, মহীশূর ও ভুবনেশ্বর - এই চারটি শহরে ডিএমএস প্রতিষ্ঠা করা হয়েছিল।

বিক্ষোভরত পড়ুয়ারা জানাচ্ছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবের তারা বিরোধী। তাদের যুক্তি, বিদ্যালয়গুলিকে ভিন্ন কোনও প্রশাসনিক কাঠামোর আওতায় নিয়ে এলে সেগুলির স্বতন্ত্র পরিচিতি এবং উদ্দেশ্য ক্ষুণ্ণ হবে। স্কুলের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নেমেছেন তারা। জানা গিয়েছে, ইতিমধ্যেই আন্দোলনকারীরা ,তাদের দাবিগুলি সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জমা দিয়েছে। শুধু তাই নয়, তাদের দাবিগুলি দ্রুত বিবেচনা করা না হলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement