shono
Advertisement

জন্ম নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ কেন্দ্রর, বিনামূল্যে মিলবে গর্ভনিরোধক

কোথায় জানেন? The post জন্ম নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ কেন্দ্রর, বিনামূল্যে মিলবে গর্ভনিরোধক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:18 AM Sep 06, 2017Updated: 05:49 AM Sep 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩০ কোটি ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। কিছুতেই কমানো যাচ্ছে না দেশের জনসংখ্যা বৃদ্ধির হার। এমন চলতে থাকলে জনসংখ্যার নিরিখে চিনকেও খুব শিগগিরি ছাপিয়ে যাবে ভারতবর্ষ। কিন্তু এক্ষেত্রে চিনের আগে কিছুতেই যেতে চায় না সরকার। তাই জন্ম নিয়ন্ত্রণের বিষয় নিয়ে এবার আরও সচেতন হল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে আনা হল নতুন দু’টি গর্ভনিরোধক। যা আপাতত বিনামূল্যেই দেওয়া হবে আম জনতাকে।

Advertisement

[গরুর শোকে আত্মঘাতী মালিক, উত্তেজনা মধ্যপ্রদেশের অশোকনগরে]

প্রাথমিকভাবে ১০টি রাজ্যে লঞ্চ করা হয়েছে ‘অন্তরা’ ও ‘ছায়া’ নামের এই জন্ম নিয়ন্ত্রণ প্রোগ্রাম। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক, হরিয়ানা, ওড়িশা, দিল্লি, গোয়ার মতো রাজ্য এই তালিকায় রয়েছে। জানা গিয়েছে, ‘অন্তরা’র মাধ্যমে একটি ইঞ্জেকশন দেওয়া হবে। যা তিন মাস পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করবে। আর ‘ছায়া’র মাধ্যমে দেওয়া হবে গর্ভনিরোধক ট্যাবলেট। যা এক সপ্তাহ পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করবে। আপাতত সরকারি মেডিক্যাল কলেজ ও জেলার হাসপাতালগুলি থেকে বিনামূল্যেই বিতরণ করা হবে এই ইঞ্জেকশন ও ট্যাবলেট। এর জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

[সাংবাদিক গৌরী লঙ্কেশের নির্মম হত্যা, বিচারের দাবি মমতার]

বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় ১৩২ কোটি। যেখানে চিনের জনসংখ্যা প্রায় ১৩৭ কোটি। প্রায় পাঁচ কোটি বেশি। তবে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বেশ কড়া প্রতিবেশী মুলুক। তাঁর ছিটেফোঁটাও ভারতে নেই। এমন চলতে থাকলে খুব শিগগিরি চিনকেও ছাপিয়ে যাবে ভারত। তাই এবার জন্ম নিয়ন্ত্রণ নিয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্র। এর জন্যই এই নতুন দুই গর্ভনিরোধক প্রকল্প চালু করা হয়েছে। এর পাশাপাশি এই বিষয়ে অনলাইন তথ্যগুলিকেও আরও আপডেট করা হচ্ছে। যাতে টোটাল ফার্টিলিটি রেট ২.১ শতাংশ হারে কমিয়ে আনা যায় এবং ২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের জনসংখ্যাকে একটা স্থিতাবস্থায় আনা যায়।

[২ লক্ষের বেশি ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক]

The post জন্ম নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ কেন্দ্রর, বিনামূল্যে মিলবে গর্ভনিরোধক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার