shono
Advertisement

ওলা-উবেরের রমরমা রুখতে নয়া অ্যাপ আনছে কেন্দ্র

কর্মসংস্থান বাড়াতে এখনই নয় চালকহীন গাড়ি, বরং.. The post ওলা-উবেরের রমরমা রুখতে নয়া অ্যাপ আনছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 05:15 PM Jul 25, 2017Updated: 11:45 AM Jul 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ব্যবহার-দৌরাত্মের জেরে সাধারণ ট্যাক্সির মোহ ছেড়েছেন যাত্রীরা। বদলে এখন হাতে হাতে ঘোরা স্মার্টফোনে ওলা বা উবেরের মতো অ্যাপের বাড়বাড়ন্ত। ঝামেলাহীন যাত্রাই সকলের প্রথম পছন্দ। এবার এই ধরনের অ্যাপের রমরমা রুখতে নয়া ট্যাক্সি বুকিং অ্যাপ আনার পরিকল্পনা নিল কেন্দ্র।

Advertisement

‘স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করব না’, অভিনব প্রতিবাদে প্রেসিডেন্সির ছাত্রীরা  ]

কেন্দ্রের এই পরিকল্পনার কথা জানিয়ে সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি জানান, ড্রাইভারলেস গাড়ি এখনই ভারতের রাস্তায় নামছে না। বিদেশি মডেলের অনুকরণে ভারতেও চালকহীন গাড়ি চালানোর নানা জল্পনা ছড়িয়েছিল। অটোমেশনের দৌলতে পরিবহণ ব্যবস্থায় বিপ্লব আসতে চলেছে বলেই জানা যাচ্ছিল। কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রযুক্তি এখন যে অবস্থায় আছে, তাতে এখনই ভারতের রাস্তায় চালকহীন গাড়ি নামানো সম্ভব নয়। তার জন্য আরও কিছুটা সময় লাগবে। তাছাড়া অটোমেশনের দরুণ বহু চালক তাঁদের কাজ হারাতে পারেন। ফলত এখনই এরকম কোনও ব্যবস্থা চাইছে না সরকার। কাজের সুযোগ যাতে বাড়ে, সে কারণে ট্যাক্সি বুকিং অ্যাপ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওলা বা উবের ব্যবহারের মানুষ যেভাবে সড়গড় হয়েছেন, সেই অভ্যাসই এই সরকারি অ্যাপ আনতে ভরসা জুগিয়েছে। প্রথমত, এর ফলে বহু চালক কাজ পাবেন। দ্বিতীয়ত, বেসরকারি ব্যবস্থায় নানা সময় বিভিন্ন সমস্যায় পড়েন যাত্র্রীরা। তা নিয়ে বিভিন্ন অভিযোগও জমা পড়ে। সরকারি অ্যাপ থাকলে তা অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে বলেই মনে করা হচ্ছে। যদিও মন্ত্রী জানিয়েছেন পুরো পরিকল্পনাই এখনও প্রাথমিক স্তরে রয়েছে। কিন্তু খুব শিগগিরি যে তা বাস্তবায়িত হবে এমনটাই আশ্বাস তাঁর।

[ ‘সরকার-বিরোধী নই’, মুচলেকা দিলে তবেই মিলবে হস্টেলে থাকার ছাড়পত্র ]

The post ওলা-উবেরের রমরমা রুখতে নয়া অ্যাপ আনছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার