shono
Advertisement

নেশায় চুর, বিমান থেকে নামিয়ে দেওয়া হল উপ-মুখ্যমন্ত্রীর ছেলেকে

ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্যে। The post নেশায় চুর, বিমান থেকে নামিয়ে দেওয়া হল উপ-মুখ্যমন্ত্রীর ছেলেকে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:25 PM May 09, 2017Updated: 09:09 AM May 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ থাকার অভিযোগ। গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলের ছেলেকে সপরিবারে বিমান থেকে নামিয়ে দিল কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমেদাবাদে। সূত্রের খবর, মদ্যপ অবস্থায় বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়াতেই এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

Advertisement

জানা গিয়েছে, সোমবার বছর ৩০-এর জয়মিন প্যাটেল তাঁর স্ত্রী ঝলক এবং কন্যা বিশ্বীর সঙ্গে গ্রিসে বেড়াতে যাচ্ছিলেন। ভোর ৪টের সময় ছিল টেক অফ। কিন্তু অভিযোগ, পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী জয়মিন মদ্যপ অবস্থায় ছিলেন। এতটাই খারাপ অবস্থা ছিল যে আমেদবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার সময় নেশায় বুঁদ জয়মিন ঠিক করে হাঁটতে পারছিলেন না। অভিবাসন এবং সিকিউরিটি টেকিংয়ের কাজকর্মও তিনি হুইলচেয়ারে বসেই করেন বলে জানা গিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তাঁকে বিমানে উঠতে বাধা দিতেই বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জয়মিন।

অন্যদিকে, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল সোমবার সন্ধেয় সাংবাদিক সম্মেলন করে সাফাই দেন, তাঁর ছেলে ও ছেলের পরিবার গ্রিসে ছুটি কাটাতে যাচ্ছিলেন। ছেলে অসুস্থ ছিল। কিন্তু ঝামেলা হওয়ায় বিমানবন্দর থেকে শ্বশুরকে ফোন করেন বউমা। তারপরই বাড়ি ফিরে আসেন। কিন্তু যাই হোক, ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্যে। খোদ উপ-মুখ্যমন্ত্রীর ছেলের এমন কীর্তিতে ঢিঢি পড়েছে সর্বত্র। বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে দিয়েছে। কিন্তু নীতিন প্যাটেলের পাল্টা মন্তব্য, বিরোধীরা মিথ্যা অপবাদ দিয়ে শাসকদলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

The post নেশায় চুর, বিমান থেকে নামিয়ে দেওয়া হল উপ-মুখ্যমন্ত্রীর ছেলেকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার