shono
Advertisement
Gujarat

এবার হৃদরোগে আক্রান্ত ১৪ বছরের মেয়ে! গুজরাটে খেলতে খেলতে মৃত্যু কিশোরীর, প্রকাশ্যে ভিডিও

গুজরাটের জামনগরে বাড়ি আনন্দীর। গরমের ছুটি পড়ায় সে দিদার বাড়ি রাজকোটে বেড়াতে এসেছিল।
Published By: Kishore GhoshPosted: 04:49 PM Jun 08, 2026Updated: 05:18 PM Jun 08, 2026

কোভিড পরবর্তী সময়ে বাড়ন্ত হৃদরোগ নিয়ে বিতর্ক রয়েছে। এর মধ্যেই গুজরাটে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরীর। দুপুরে খাওয়ার পর সমবয়সিদের সঙ্গে খেলছিল আনন্দী মোদি। দৌড়াতে দৌড়াতে জ্ঞান হারিয়ে মাটিতে পডে যায় সে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিশোরীর।

Advertisement

গুজরাটের জামনগরে বাড়ি আনন্দীর। গরমের ছুটি পড়ায় সে দিদার বাড়ি রাজকোটে বেড়াতে এসেছিল। রবিবার দুপুর পরিবারের সকলে মিলে একটি রেস্তরাঁয় খাওয়াদাওয়া করতে যায়। খাওয়ার পর রেস্তরাঁ চত্বরেই সমবয়সিদের সঙ্গে খেলছিল আনন্দী। খানিক ছোটাছুটির পরেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে কিশোরী। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে ছুটতে ছুটতে আচমকা অসুস্থ বোধ করে আনন্দী। এর পর মাটিতে পড়ে যায় সে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিশোরীর। হৃদরোগই মৃত্যর কারণ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশের আলিগড় ঘটেছিল একই ধরনের ঘটনা। সেখানে স্কুলের দৌড় প্রতিযোগিতা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪ বছরের এক কিশোরের। পরিসংখ্যান বলছে, কোভিড পরবর্তী সময়ে বড়দের তো বটেই, ছোটদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনেকেই কোভিডের ভ্যাকসিনকে দুষেছেন। যদিও ভ্যাকসিন সংস্থাগুলি সেই দাবি উড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারও মানতে চায়নি বিষয়টি। অন্যদিকে মৃত্যুমিছিল অব্যাহত রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement