shono
Advertisement
National Film Awards

প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?

গত জুলাইয়ে ৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।
Published By: Biswadip DeyPosted: 08:50 PM Sep 07, 2026Updated: 08:51 PM Sep 07, 2026

বদলে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ। প্রথমবার তা সরছে রাজধানী দিল্লি থেকে। এই প্রথম সেখান থেকে সরিয়ে এনে অন্য এক রাজ্যকে দেওয়া হচ্ছে দায়িত্ব! এমনটাই দাবি সংবাদমাধ্যমের।

Advertisement

সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পুরস্কার প্রদানের নয়া মঞ্চের দায়িত্ব পাচ্ছে কোন রাজ্য? দাবি, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে গুজরাটের একতানগর থেকে। ‘স্ট্যাচু অফ ইউনিটি’ যেখানে রয়েছে, সেখানেই হবে অনুষ্ঠান। পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে, তিনি একতানগরে যাবেন। এবং সেখান থেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু কেন বদলে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ? মনে করা হচ্ছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’র সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে মিশিয়ে দিতেই এই পরিকল্পনা।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষিত হয়। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন কার্তিক আরিয়ান। অন্যদিকে ‘ব্রহ্মযুগম’-এর জন্য এই সম্মানে ভূষিত হন মাম্মুট্টি। সেরা হিন্দি ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘শ্রীকান্ত’। বিনোদনমূলক সেরা সেরা ফিচার ফিল্ম ‘কল্কি ২৮৯৮ এডি’, সেরা ফিচার ফিল্ম ‘আর্টিকল ৩৭০’। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বে এগারো সদস্যের জুরি বোর্ড এ বছরের বিজয়ীদের নির্বাচন করেছে। ওইদিন মোট ৪৩টি জাতীয় পুরস্কার ঘোষিত হয়েছে। আন্তর্জাতিক স্তরে প্রশংসিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ এবং ‘লাপাতা লেডিস’-এর পাশাপাশি ‘পুষ্পা ২: দ্য রুল’, ‘স্ত্রী ২’, ‘হনুমান’, ‘মাঞ্জুম্মেল বয়েজ’ এবং ‘প্রেমালু’র মতো ব্লকবাস্টার ছবিগুলি। সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কী কঠিন’ ছবি থেকে সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। সেরা সিনেমার সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচ্চিত্র এখন’। জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার, তা কথা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement