shono
Advertisement

Breaking News

কেবল জলখাবার বাবদ টিম কেজরিওয়ালের খরচ ১ কোটি!

কেবল চা-শিঙারা খেতে কী করে কোটি টাকা খরচ করে ফেললেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷ The post কেবল জলখাবার বাবদ টিম কেজরিওয়ালের খরচ ১ কোটি! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:10 PM Sep 06, 2016Updated: 06:43 PM Sep 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে গোয়ায় প্রচারে গিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বলেছিলেন পাঞ্জাব এবং হরিয়ানায় নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার টাকা আম আদমি পার্টির সদস্যদের কাছে নেই৷ পাশাপাশি, কেজরিওয়াল আরও বলেছিলেন, তাঁর দিল্লির দরবারেও নাকি একই অবস্থা৷

Advertisement

কিন্তু তাঁর কথা আর কাজের বিস্তর ফারাক পাওয়া গেল সম্প্রতি৷ জানা গিয়েছে, কেজরি-সহ আম আদমি পার্টির ছয় সদস্য কেবল সামান্য জলখাবারের পিছনেই ইতিমধ্যে খরচ করে ফেলেছেন প্রায় ১ কোটি টাকা৷ আম আদমি পার্টি দিল্লিতে সরকার প্রতিষ্ঠা করার মাত্র দেড় বছরের মধ্যে কেবল চা-শিঙারা খেয়ে কী করে কোটি টাকা খরচ করে ফেলল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷

জলখাবার বাবদ আম আদমি পার্টির তরফে যে খরচের ফিরিস্তি দেওয়া হয়েছে, তারমধ্যে কেবল কেজরিওয়ালই খরচ করেছেন ৪৭.২৯ লক্ষ টাকা৷ উপমুখ্যমন্ত্রী মণীষ সিশোদিয়া খরচ করেছেন ১১.২৮ লক্ষ টাকা৷ গোপাল রাই, সন্দীপ কুমার, সত্যেন্দ্র জৈন, কপিল মিশ্র এবং ইমরান হুসেন খরচ করেছেন যথাক্রমে ১১.৬, ৯.১১, ৯.১০,৬.৩০, ৫.৮৯ লক্ষ টাকা৷

The post কেবল জলখাবার বাবদ টিম কেজরিওয়ালের খরচ ১ কোটি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement