shono
Advertisement

নীতীশ ‘নির্লজ্জ’, আস্থা ভোটে হেরে ক্ষোভ উগরে দিলেন তেজস্বী

নির্লজ্জ না হলে সুশীল মোদির পাশে বসতেন না নীতীশ, কটাক্ষ লালু তনয়ের। The post নীতীশ ‘নির্লজ্জ’, আস্থা ভোটে হেরে ক্ষোভ উগরে দিলেন তেজস্বী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:03 PM Jul 28, 2017Updated: 10:33 AM Jul 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আস্থা ভোটে হেরে গিয়ে নীতীশের উপর যাবতীয় ক্ষোভ উগরে দিলেন লালু তনয় তেজস্বী যাদব। নীতীশকে নির্লজ্জ বলে কটাক্ষ করেছেন সদ্য প্রাক্তন ডেপুটি। বলেছেন, বিজেপির সুশীল মোদির পাশে বসতে এতটুকুও লজ্জা করল না নীতীশ কুমারের। যাঁরা মহাত্মা গান্ধীর হত্যার ষড়যন্ত্র করেছিল তাঁদের সঙ্গে জোট বাঁধলেন মুখ্যমন্ত্রী, সওয়াল করেছেন তেজস্বী। কটাক্ষ করেছেন, ‘নিজেই চম্পারণ যাত্রা বের করলেন তারপর মহাত্মা গান্ধীর হত্যাকারী দলের সঙ্গে হাত মেলালেন। নির্লজ্জ না হলে এই কাজ কেউ করতে পারে?’

Advertisement

[আস্থা ভোটে জয় নীতীশের, ষড়যন্ত্রের অভিযোগ তেজস্বীর]

আস্থা ভোটকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয় বিহার বিধানসভা। জেডি (ইউ)-বিজেপি জোট ১৩১ জন বিধায়কের ভোট পায়। উলটোদিকে ১০৮টি ভোট জোটে আরজেডির কপালে। ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিধানসভার বাইরে ধরনায় বসেন তেজস্বী যাদব ও দলের অন্যান্য বিধায়করা। যে কাণ্ড নিয়ে এত হইচই, সেই উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেওয়া প্রসঙ্গে তেজস্বীর সাফাই, নীতীশ কোনওদিনই নাকি তাঁকে পদত্যাগ করতে বলেননি। এমনকী সরকারের অংশ হিসাবেও কখনও তেজস্বীকে বাদ দিয়ে ভাবেননি নীতীশ। তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী কোনওদিনই আমাকে পদত্যাগ করতে বলেননি। বরং আমি জানতাম, উনি চান না আমি ইস্তফা দিই। তিনি কেন মহাজোট ছেড়ে সরকারকে বিপদের মুখে ঠেলে দিলেন, সেই প্রশ্নই তাঁকে করতে চাই।’ নীতীশের জোট ছাড়ার প্রসঙ্গে তেজস্বী বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বিহারের মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। নীতীশজি ইস্তফা দেওয়ায় খারাপ লেগেছে, সবই পূর্বপরিকল্পিত ছিল।’ তাঁর অভিযোগ, নীতীশ জানতেন যে তেজস্বীর সঙ্গে প্রচুর সমর্থন রয়েছে। তাই মুখ্যমন্ত্রী তাঁকে জোর করে সরাতে পারতেন না।

[সুবিধাবাদী রাজনীতির ফল ভুগতে হবে, নীতীশকে হুঁশিয়ারি তেজস্বীর]

প্রসঙ্গত, এদিন ২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১২২ জন বিধায়কের সমর্থন। জেডি (ইউ)-র দখলে রয়েছে ৭১টি আসন। অন্যদিকে, বিজেপির বিধায়ক সংখ্যা ৫৩। রামবিলাস পাসোয়ানের লোকজন শক্তি পার্টি-সহ বিহারে এনডিএ-র শরিক দলগুলির পাঁচজন বিধায়কের সমর্থন ছিল নীতীশের পক্ষে। সবমিলিয়ে জেডি (ইউ) ও বিজেপি জোটের আসন সংখ্যা  ১২৯। কিন্তু, আস্থা ভোটে সরকারের পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন বিধায়ক । বিপক্ষে ভোট পড়েছে ১০৮টি।

The post নীতীশ ‘নির্লজ্জ’, আস্থা ভোটে হেরে ক্ষোভ উগরে দিলেন তেজস্বী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার