shono
Advertisement
India-US Trade Deal

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি: কৃষিক্ষেত্রে কী প্রভাব? খতিয়ে দেখছে সংসদীয় কমিটি

গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, পারস্পরিক স্বার্থরক্ষায় লাভজনক বাণিজ্যের বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো তৈরিতে সম্মত হয় উভয় দেশ।
Published By: Subhodeep MullickPosted: 08:57 AM Jul 16, 2026Updated: 08:57 AM Jul 16, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির সম্ভাব্য প্রভাব, বিশেষ করে কৃষিক্ষেত্রে তার অভিঘাত খতিয়ে দেখতে সক্রিয় হল সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে কৃষক সংগঠন ও কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের ডেকে তাদের মতামত শোনে কমিটি। লক্ষ্য, ভারতের বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে কীভাবে আরও ভারসাম্যপূর্ণ ও লাভজনক দ্বিপাক্ষিক চুক্তি সম্ভব, তার রূপরেখা তৈরি করা। গত প্রায় ছয় মাস ধরেই ইন্দো-মার্কিন বাণিজ্য সম্পর্ক কমিটির আলোচ্যসূচিতে রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে কমিটি। এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মার্কিন শুল্ক নীতির ফলে ভারতের কৃষি ও রপ্তানি খাতে কী প্রভাব পড়ছে, সেই প্রশ্নে।

Advertisement

সংসদীয় সূত্রের খবর, বুধবারের বৈঠকে বিজেপি সাংসদ রাহুল সিনহা ও জয় পাণ্ডা-সহ একাধিক সদস্য কৃষিক্ষেত্রে সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও শিল্প ও বাণিজ্য মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল রপ্তানি বৃদ্ধির সরকারি অবস্থানই তুলে ধরেন। তবে তাঁর ব্যাখ্যায় কমিটির সদস্যরা পুরোপুরি সন্তুষ্ট হননি বলেই সূত্রের দাবি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেনের নেতৃত্বাধীন কমিটি আগামী বাদল অধিবেশনেই সুপারিশ-সহ রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে। কমিটি ইতিমধ্যেই গুজরাত, ছত্তিশগড় ও ওড়িশার আমেদাবাদ, রায়পুর এবং ভুবনেশ্বরে কৃষি, প্লাস্টিক ও রাসায়নিক শিল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। রাজনৈতিক মহলের মতে, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে এই পর্যালোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিকে মার্কিন শুল্ক বৃদ্ধির পর বহু ভারতীয় রপ্তানিকারক কানাডা, ইন্দোনেশিয়ার মতো বিকল্প বাজারের দিকেও ঝুঁকছেন।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, পারস্পরিক স্বার্থরক্ষায় লাভজনক বাণিজ্যের বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো তৈরিতে সম্মত হয় উভয় দেশ। এই বিষয়ে কথা বলতে গত ২০-২৩ এপ্রিল ভারতের বিশেষজ্ঞ দল ওয়াশিংটন সফরে গিয়েছিল। সেই সময় উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয়, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে গত মাসে নিয়ে নয়াদিল্লিতেও আসে মার্কিন প্রতিনিধি দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement