shono
Advertisement

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হেড কনস্টেবল

চাকরি থেকেও সাসপেন্ড করা হয়েছে অভিযুক্তকে। The post মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হেড কনস্টেবল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:11 AM Jun 28, 2017Updated: 03:41 AM Jun 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের কাছে পিতা-মাতাই সবচেয়ে নিরাপদ আশ্রয়। সমাজ মূলত এভাবে ভেবেই অভ্যস্ত। কিন্তু রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে, তখন তথাকথিত সব ধারণাগুলিতে লাগে জোর ধাক্কা। চেনা পৃথিবীটা এক নিমেষে অচেনা আতঙ্কে পরিণত হয়। এমনই অভিজ্ঞতা হল এক সন্তানের। বাবার বিরুদ্ধেই উঠল মেয়েকে ধর্ষণের অভিযোগ।

Advertisement

অভিযুক্ত বিজেন্দ্র সিংয়ের পরিচয় শুধু বাবাই নয়, সমাজের রক্ষকও। মথুরার মান্ত থানার হেড কনস্টেবলও তিনি। আগামী শুক্রবারই চাকরি জীবনে অবসর ঘটবে। কিন্তু তার আগেই উর্দিকে অনেকখানি খাটো করে তাঁর গায়ে লাগল কলঙ্কের দাগ। মেয়েকে ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাঁকে চাকরি থেকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলেও জানান ডিএসপি সঞ্জয় কুমার সাগর।

[বয়স ৪০ ছুঁয়েছে, তাও কেন সবসময় উলঙ্গ থাকেন এই যুবক?]

পুলিশ সূত্রে খবর, গত সোমবার ফিরোজাবাদ জেলার একটি গ্রামে নিজের মায়ের বাড়ি থেকে চিকিৎসার জন্য আগ্রা যাচ্ছিলেন নির্যাতিতা। সন্ধের সময় বাবার সঙ্গে দেখা করতে যমুনা এক্সপ্রেসওয়ের মন্ত পুলিশ আউটপোস্টে পৌঁছান তিনি। সেখানেই ডিউটিতে ছিল বিজেন্দ্র সিং। রাত হয়ে যাওয়ায় বিজেন্দ্র তাঁকে আউটপোস্টেই থেকে যেতে বলে। রাতে সেখানেই নিজের মেয়েকে ধর্ষণ করে বাবা। এফআইআর-এ এমনই অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। মোবাইলে ধর্ষণের ঘটনার খবর স্বামীকে জানান তিনি। সঙ্গে সঙ্গে চণ্ডীগড় থেকে ঘটনাস্থলে পৌঁছে যান স্বামী। কিন্তু জামাইকেও বিজেন্দ্র মারধর করে  বলে অভিযোগ।

[গণপিটুনিতে পুলিশের মৃত্যু, প্রতিবাদে পুরস্কার ফেরালেন সমাজকর্মী]

গোটা ঘটনায় মুষড়ে পড়েছেন দুই সন্তানের মা। বাবা এমনটা করবেন, স্বপ্নেও ভাবেবননি তিনি। বিজেন্দ্রর আরও তিন সন্তান রয়েছে। মেয়ের এমন অভিযোগে লজ্জায় মাথা নত গোটা পরিবারের।

The post মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হেড কনস্টেবল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার