shono
Advertisement

Breaking News

Supreme Court

'উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়', উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

মাদ্রাজ হাই কোর্টের এ সংক্রান্ত রায়ও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
Published By: Kishore GhoshPosted: 08:59 AM Jun 05, 2026Updated: 09:24 AM Jun 05, 2026

উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কোনও ব্যক্তিকে এমন কোনও পদের জন্য নির্বাচিত করা যাবে না, যা স্পষ্টভাবে নিম্নতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য নির্ধারিত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। সেই সঙ্গে শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে, যদি কেউ চাকরি পাওয়ার জন্য তার উচ্চশিক্ষার তথ্য গোপন করে, তা হলে তা অন্যান্য প্রকৃত যোগ্য (তুলনামূলক নিম্ন যোগ্যতাসম্পন্ন) প্রার্থীদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করে। মাদ্রাজ হাই কোর্টের এ সংক্রান্ত রায়ও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

একটি ব্যাঙ্কে দশম শ্রেণির শিক্ষাগত যোগ্যতার জন্য নির্ধারিত পদে শিক্ষাগত সুপ্রিম কোর্ট যোগ্যতা গোপন করে এক স্নাতক ব্যক্তির আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে, "এটি অন্যায় ছিল এবং নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রভাবিত করেছে। কোনও প্রার্থী নিম্নতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন আবেদনকারীদের জন্য বিশেষ ভাবে নির্ধারিত চাকরি পাওয়ার জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সাহায্য নিতে পারবেন না।” সুপ্রিম কোর্ট জানিয়েছে, কিছু চাকরি কম যোগ্যতাসম্পন্ন মানুষের জন্য সংরক্ষিত রাখা হয়, যাতে সরকারি নিয়োগে তাঁরা সমান সুযোগ পান।

উল্লেখ্য, এদেশে সরকারি চাকরিতে সামান্য সংখ্যক আসনে পরীক্ষা দেন কয়েক হাজার, কখনও বা লক্ষাধিক চাকরিপ্রার্থী। পিয়নের মতো নিম্নতর পদের জন্যও এমএ, বিএড, এমনকী পিএইচডি করা ব্যক্তিও পরীক্ষা দিচ্ছেন, এমন উদাহরণও রয়েছে। বলা বাহুল্য, এর কারণ সীমিত সংখ্যক চাকরির সুযোগ। এই পরিস্থিতির সমাধান কীভাবে হবে, তা অবশ্য জানায়নি শীর্ষ আদালত।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement