shono
Advertisement

জাপান, জার্মানিকে ছাপিয়ে অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম হওয়ায় এগিয়ে ভারতই

এইচএসবিসি-র প্রকাশিত রিপোর্টে জানানো হল এমনটাই। The post জাপান, জার্মানিকে ছাপিয়ে অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম হওয়ায় এগিয়ে ভারতই appeared first on Sangbad Pratidin.
Posted: 02:39 PM Sep 17, 2017Updated: 09:09 AM Sep 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হয়ে উঠতে চলেছে ভারত। এ ব্যাপারে জাপান, জার্মানির মতো দেশকেও টেক্কা দেবে তারা। খুব বেশি সময় লাগবে না। আগামী এক দশক অর্থাৎ ২০২৮ নাগাদই এই মর্যাদা পেতে পারে ভারত। সম্প্রতি ব্রিটিশ ব্রোকারেজ সংস্থা এইচএসবিসি-র এক রিপোর্টে এমনটাই জানানো হল।

Advertisement

প্রয়াত বায়ুসেনা মার্শালকে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কী করলেন রাহুল? ]

দেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করার ব্যাপারে বরাবর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তাঁরই কিছু সিদ্ধান্তে আর্থিক বৃদ্ধি ধাক্কা খেয়েছে। পিঠোপিঠি নোট বাতিল ও জিএসটি চালু করা ফলে দেশের আর্থিক বৃদ্ধি শ্লথ হয়েছে। যা আগেই অনুমান করেছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু কালো টাকার সমান্তরাল অর্থনীতি বন্ধ হলে ও ধাপে ধাপে করব্যবস্থা তুলে দিয়ে এক কর চালু হওয়ার ফলে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে দেশের লাভ হবে বলেই মনে করেন অনেকে। সাময়িক এই ধাক্কা তাই ভারত কাটিয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। কেননা ভারতীয় অর্থনীতির ভিত বেশ মজবুত। এর আগে গোটা বিশ্ব তীব্র অর্থনৈতিক সংকট দেখেছে। কিন্তু সেই পরিস্থিতিতেও ভারত নুয়ে পড়েনি। নিজস্ব শক্তিতেই ভারত মন্দার ছোঁয়া কাটিয়ে উঠেছে।

[ ’গাড়ি কিনতে পারলে পেট্রলের দাম দিতে অসুবিধা কোথায়?’ ]

এইচএসবিসি-র এই রিপোর্টে জানানো হয়েছে, ভারতের প্রধান শক্তি দেশের জনসংখ্যায় তারুণ্যের আধিক্য। মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠই তরুণ হওয়ার ফলে দেশের উৎপাদন ও খরচ বাড়ছে। তার সঙ্গে প্রচুর প্রাকৃতিক সম্পদও ভারতকে স্বনির্ভর করে তুলেছে। পরিভাষায় যাকে বলে ডেমোগ্রাফি ও ম্যাক্রো স্টেবিলিটি, তার জেরেই আগামী দিনে ভারত অর্থনীতিতে আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করে সংস্থাটি। তবে প্রকাশিত এই রিপোর্টে কোনও কোনও দিকে সমালোচনাও করা হয়েছে। যেমন শিক্ষা ও স্বাস্থ্য। এই দুটি ক্ষেত্রে ভারতকে আরও নজর দিতে হবে বলে রিপোর্টে জানানো হয়েছে। দেশে ব্যবসার পদ্ধতি যাতে আরও বাধাহীন হয় সে ব্যাপারে নজর দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি, কোনও কোনও বিষয়ে ভারত বিশেষজ্ঞ হয়ে উঠবে। মানে কোনও একটি জিনিসের কথা বললে ভারত ছাড়া অন্য কোনও নাম  না উঠে আসে। আইটি ব্যবসা আর ক্রিকেট ছাড়াও এমন কোনও বিষয় খুঁজতে হবে যাতে ভারত অদ্বিতীয় হয়ে উঠতে পারে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে ভারত যেভাবে এগোচ্ছে তাতে আগামী এক দশক পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী অর্থনীতি হয়ে উঠবে বলেই বিশ্বাস সংস্থাটির।

ইসমাইলের পর কাশ্মীরে লস্করের রাশ ধরল ‘আইইডি’ জিনাত ]

 

The post জাপান, জার্মানিকে ছাপিয়ে অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম হওয়ায় এগিয়ে ভারতই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার