shono
Advertisement

দেবদেবীর অশ্লীল ছবি পোস্ট হোয়াটসঅ্যাপে, অ্যাডমিনকে নিয়ে পুলিশ কী করল জানেন?

এই ধরনের পোস্ট দেখলে 'শেয়ার' না করে জানান আমাদের, আবেদন পুলিশের। The post দেবদেবীর অশ্লীল ছবি পোস্ট হোয়াটসঅ্যাপে, অ্যাডমিনকে নিয়ে পুলিশ কী করল জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:46 AM Sep 14, 2017Updated: 04:16 AM Sep 14, 2017

 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবদেবীকে নিয়ে অশ্লীল ছবি ও অডিও মেসেজ পোস্ট করে বেজায় বিপাকে দুই ব্যক্তি। বুধবার তাদের গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, ফটোশপে কারিকুরিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দেবীর ছবি বিকৃত করে, সঙ্গে একটি অশ্লীল অডিও বার্তা পোস্ট করা হয়েছে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে।

[ভারতের কাছে মাথা নত ড্রাগনের, ডোকলাম নিয়ে দ্বিধাবিভক্ত লালফৌজ]

এই ঘটনায় গ্রুপের অ্যাডমিন পি নরেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রুপের সদস্য সুধাকর নামের আরও এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উপ্পল পুলিশ স্টেশনের ইসপেক্টর কে নরসিং রাও। সাইলু নামের আরও এক ব্যক্তির খোঁজ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দেবীর ছবি এক ব্যক্তির পায়ের তলায় ফটোশপের সাহায্যে বসিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায় অভিযুক্ত। সেই ছবি আর এক অভিযুক্ত অন্যান্য গ্রুপে ফরোয়ার্ড করে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোর অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশই। এই মামলায় ধৃতদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

পুলিশ অফিসাররা জানিয়েছেন, শুধু এই একটি ঘটনা নয়! সম্প্রতি এরকম বেশ কয়েকটি ঘটনা তাঁদের নজরে এসেছে। দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে দেবদেবীর ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া বা জনপ্রিয় মেসেজিং অ্যাপ মারফত ছড়িয়ে সমাজের স্থিতিশীলতা ও শান্তিশৃঙ্খলা নষ্ট করা চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষের কাছে পুলিশ আবেদন জানাচ্ছে, এই ধরনের বিকৃত রুচি ও মানসিকতার পোস্ট দেখতে পেলেই যেন স্থানীয় সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। ওই ধরনের কোনও পোস্ট শেয়ার না করে বরং যেন তখনই প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ আরও জানিয়েছে, বর্তমানে সাইবার ক্রাইমের মোকাবিলায় ইন্টারনেট ব্যবহারে দক্ষ, এমন পুলিশ অফিসারদের সর্বক্ষণ মোতায়েন রাখা হয়েছে। এই ধরনের কুকর্ম করে দুষ্কৃতীদের ছাড় পাওয়া মুশকিল বলে সতর্ক করেছে পুলিশ।

[এবার লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, আতঙ্ক নয়াদিল্লি স্টেশনে]

 

The post দেবদেবীর অশ্লীল ছবি পোস্ট হোয়াটসঅ্যাপে, অ্যাডমিনকে নিয়ে পুলিশ কী করল জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার