shono
Advertisement

OMG! ফের জেলে যেতে পারেন সঞ্জয় দত্ত!

জানেন, বম্বে হাই কোর্টে কী বলেছে মহারাষ্ট্র সরকার?
Posted: 08:35 PM Jul 27, 2017Updated: 03:15 PM Jul 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের কী জেলে যাবেন সঞ্জয় দত্ত ? জল্পনা উসকে দিল খোদ মহারাষ্ট্র সরকারই। বৃহস্পতিবার বম্বে হাই কোর্টে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, সাজার মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্জয় দত্তকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে যদি আইন মানা না হয়ে থাকে, তাহলে ফের সঞ্জুবাবাকে জেলে পাঠাতে তাদের কোনও আপত্তি নেই। এদিকে, সংশোধানারে ভাল ব্যবহারের মাপকাঠি ঠিক কী, হলফনামা দিয়ে তা জানানোর জন্য মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট।

Advertisement

[জানেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামের অর্থ কী?]

১৯৯৩ সালের ১২ মার্চ। ১২ টি বিস্ফোরণে কেঁপে ওঠে বাণিজ্যনগরী মুম্বই। বিস্ফোরণে মৃত্যু হয় ২৫৭ জনের। আহত হন ৭০০-রও বেশি মানুষ।  এই বিস্ফোরণে নাম জড়ায় অভিনেতা সঞ্জয় দত্তেরও। ২০০৭ সালে অস্ত্র আইনে সঞ্জয় দত্তকে দোষী সাব্যস্ত করে মুম্বইয়ের টাডা আদালত। ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা হয় বলিউডের এই অভিনেতার। টাডা আদালতের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্টও। তবে কারাদণ্ডের মেয়াদ ছয় বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়।এরপরই ২০১৩ সালে আত্মসমর্পণ করেন সঞ্জয় দত্ত। আদালতের নির্দেশ মতো পুণের ইয়ারধা সংশোধানাগারে রাখা হয় তাঁকে। গত বছরের ফ্রেরুয়ারিতে সংশোধানাগারে ভাল ব্যবহারের কারণে সঞ্জয় দত্তকে মুক্তি দেয় মহারাষ্ট্র সরকার। কিন্তু, তখনও সাজায় মেয়াদ শেষ হতে ১৮ মাস বাকি ছিল। বস্তুত, পুণের ইয়ারধা সংশোধানাগারে থাকাকালীন বেশ কয়েকবার প্যারোলেও মুক্তি পান সঞ্জয়। এই সবের প্রতিবাদেই বম্বে হাই কোর্টে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলা শুনানিতেই মহারাষ্ট্র সরকার জানিয়েছে সাজার মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্জয় দত্তকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে যদি আইন মানা না হয়ে থাকে, তাহলে ফের সঞ্জুবাবাকে জেলে পাঠাতে তাদের কোনও আপত্তি নেই। সংশোধানাগারে কোনও বন্দি ভাল ব্যবহারের মাপকাঠি ঠিক কী, হলফনামা দিয়ে তা মহারাষ্ট্র সরকারকে জানানো নির্দেশ দিয়েছে আদালত।

[‘সুন্দরী’ স্ত্রীর খাতিরে শেষে এ কী করলেন স্কুলশিক্ষক?]

বস্তুত, চলতি মাসেই মামলার শুনানিতে সাজার মেয়াদ শেষের আগে সঞ্জয় দত্তকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল বম্বে হাই কোর্ট। এ বিষয়ে মহারাষ্ট্র সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল বম্বে হাই কোর্টের বিচারপতি আর এম সাভান্ত ও বিচারপতি সাধনা যাদবের ডিভিশন বেঞ্চ। এর আগে গত ১৭ জুলাই বম্বে হাই কোর্টে একটি হলফনামা জমা দেয় মহারাষ্ট্র সরকার। সেই হলফনামায় জানানো হয়েছিল, ভাল ব্যবহার, শৃঙ্খলাপরায়ণতা এবং সংশোধানাগারে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণের ভিত্তিতেই সঞ্জয় দত্তকে প্যারোলে মু্ক্তি দেওয়া হয়েছিল।

[সেনার জন্য ১ শতাংশ কর নিক সরকার, আরজি অক্ষয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার