shono
Advertisement

প্রেমের শাস্তি, যোগীর কেন্দ্রে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের নিদান দিল পঞ্চায়েত

খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রেই আইন কানুন সর্বনেশে। The post প্রেমের শাস্তি, যোগীর কেন্দ্রে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের নিদান দিল পঞ্চায়েত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM May 06, 2017Updated: 10:40 AM May 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রেই আইন কানুন সর্বনেশে। নাহলে প্রেমের সাজা হিসাবে নাবালিকাকে প্রেমিকের সঙ্গে বিয়ের নিদান দেয় পঞ্চায়েত! এমনই আজব কানুনের নিদর্শন পাওয়া গেল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। যোগী আদিত্যনাথের কেন্দ্রে ঘটেছে এই ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থলে কয়েকজন পুলিশকর্মী হাজির থাকলেও তাদের সামনেই ওই নাবালিকাকে মন্দিরে নিয়ে গিয়ে জোর করে প্রেমিকের সঙ্গে বিয়ে দেয় পঞ্চায়েত।

Advertisement

[গরম লোহায় গলে মৃত্যু ২ শ্রমিকের, তুমুল বিক্ষোভ বার্নপুর ইস্কোয়]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নাবালিকার বাড়ি গুলহারিয়ার মহারাজগঞ্জে। প্রেমিক রাধেশ্যাম জয়সোয়াল চিল্লুপারের বাসিন্দা। অভিযোগ, বুধবার রাতে ওই কিশোরীর বাড়ি যায় রাধেশ্যাম। স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখতে পেয়ে মারধর শুরু করেন। তাঁকে ছেড়ে দেওয়ার জন্য আর্তি জানায় ওই কিশোরী। কেউ কান না দেওয়ায় নিরুপায় হয়ে আত্মহত্যার হুমকি দেয় সে। তখন স্থানীয়রা পঞ্চায়েতের দ্বারস্থ হন। গভীর রাত পর্যন্ত সালিশির পর বিয়ের নিদান দেয় পঞ্চায়েত।

[টিকা এবং টুপির মধ্যে ভেদাভেদ করবে না সরকার, মন্তব্য যোগীর]

ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই কিশোরীর এক পরিজন জানান, এই সম্পর্কের ফলে গ্রামের বদনাম হবে বলে জানায় পঞ্চায়েত। এই কারণেই তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই পরিজন কিশোরীর বিয়েতে বাধা দিয়েছিলেন, কিন্তু কিশোরীর ঠাকুর্দার দাবি, মেয়েটির বয়স ১৮ পেরিয়ে গিয়েছে। দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হয়। গুলহারিয়া থানার ইনস্পেক্টর বি ডি সিং জানিয়েছেন, সংবাদমাধ্যমের কাছে এই ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ। পুলিশের অনুমান, মেয়েটির বয়স ১৮ পেরিয়ে গিয়েছে। তবে তার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। যদি রিপোর্টে উল্লেখ থাকে সে নাবালিকা তবে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে।

The post প্রেমের শাস্তি, যোগীর কেন্দ্রে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের নিদান দিল পঞ্চায়েত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার