shono
Advertisement

ডোকলামের মতো সীমান্ত সমস্যা ভবিষ্যতে আরও বাড়বে: বিপিন রাওয়াত

কেন এমনটা বললেন সেনাপ্রধান? The post ডোকলামের মতো সীমান্ত সমস্যা ভবিষ্যতে আরও বাড়বে: বিপিন রাওয়াত appeared first on Sangbad Pratidin.
Posted: 10:26 AM Aug 27, 2017Updated: 01:31 PM Oct 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত চিনের রাজনৈতিক সম্পর্ক বদলাচ্ছে। ডোকলামের মতো সীমান্ত সমস্যা প্রভাব ফেলছে দু’দেশের স্থিতাবস্থায়। তাই ডোকলামের মতো পরিস্থিতি ভবিষত্যে আরও হবে। বাড়বে অচলাবস্থা। এমনই মত সেনাপ্রধান বিপিন রাওয়াতের। তিনি সতর্ক করেছেন যে, চিনের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে সতর্ক থাকতে হবে ভারতীয় সেনাবাহিনীকে।

Advertisement

[বিকট শব্দে কেঁপে উঠল দিঘা, আতঙ্কে পর্যটকরা]

তাঁর মন্তব্য, লাইন অফ অ্যাকটুয়াল কন্ট্রোল বা এলএসি নিয়ে দুই দেশেরই ভিন্ন মত রয়েছে। ফলে বিতর্ক ক্রমশই দানা বাঁধছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার ঘটনা এর আগেও যেমন ঘটেছে, তেমনই ভবিষ্যতেও ঘটবে। সেনাপ্রধান জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা নিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যেই মতভেদ হয়, সেটাই বিতর্ক উসকে দেয়। এই ধরনের সমস্যা সমাধানের জন্য দুই দেশের মধ্যে যৌথ ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন রাওয়াত।

[ফের বিদেশ সফরে রাহুল গান্ধী, থাকবেন না লালুর সমাবেশে]

পুণের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাওয়াত বলেন, ডোকলাম নিয়ে চিনের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে শান্তির পক্ষেই জোর দিয়েছে ভারত। সীমান্ত পূর্ব স্থিতাবস্থা ভারত চাইছে বলেও জানিয়েছেন রাওয়াত। তবে চিনের পক্ষ থেকে কোনও সমাধান সূত্র মেলেনি। রাজনৈতিক এই অচলাবস্থা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন সেনা প্রধান। যদিও তিনি জোর দিয়েছেন রাজনৈতিক উদ্যোগের ওপর। রাজনৈতিক স্তরে দুদেশের সদিচ্ছার ওপরেও সীমান্ত সমস্যার সমাধান নির্ভর করে বলে কটাক্ষ করেছেন সেনা প্রধান।

[পাক জঙ্গিদের নৃশংসতম হানা কাশ্মীরে, শহিদ ৮ সেনা-পুলিশকর্মী]

পাশাপাশি, জেনারেল রাওয়াত সতর্ক করেছেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ডোকলাম অঞ্চলে প্রভাব বিস্তার করছে চিন। পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে চিন-পাকিস্তান অর্থনৈতিক যোগাযোগ বা আর্থিক করিডর, ভারতের জন্য বড়সড় চ্যালেঞ্জ। যদিও সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনাবাহিনী।

The post ডোকলামের মতো সীমান্ত সমস্যা ভবিষ্যতে আরও বাড়বে: বিপিন রাওয়াত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার