shono
Advertisement
Agni-4

নির্ভুল আঘাতে নিমেষে ধ্বংস শত্রু! মাঝারি পাল্লার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ওড়িশা উপকূলে

বৃহস্পতিবার অগ্নি ৪-এর উৎক্ষেপণ সম্পন্ন হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে।
Published By: Kishore GhoshPosted: 08:30 PM Aug 06, 2026Updated: 08:32 PM Aug 06, 2026

ক্ষেপণাস্ত্রের শক্তিতে বিশ্বের যে কোনও দেশকে চ্যালেঞ্জ করতে পারে ভারত। বৃহস্পতিবার আরও শক্তি বাড়াল ভারতীয় সেনা। এদিন চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর পরীক্ষা সফল হল। এই উৎক্ষেপণ সম্পন্ন হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "৬ আগস্ট ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'অগ্নি-৪'-এর পরীক্ষা সফল হয়েছে।" যোগ করা হয়েছে, "এই উৎক্ষেপণটি সমস্ত পরিচালনগত ও কারিগরি মানদণ্ডকে যাচাই করেছে। পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল।"

অগ্নি ৪-এর ওজন প্রায় ১৭ টন। দৈর্ঘ্য প্রায় ২০ মিটার। সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত করা যায়। এতে আধুনিক নির্দেশিকা ব্যবস্থা, কম্পোজিট রকেট মোটর এবং উন্নত নেভিগেশন প্রযুক্তি রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজকের সফল পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সমস্ত প্রযুক্তিগত দিক সঠিকভাবে কাজ করেছে। এই পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত অগ্নি সিরিজের বিভিন্ন সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে। যা চিন, পাকিস্তানের মতো শত্রু দেশগুলির জন্য অস্বস্তির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement