সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিকিম-ভুটান-তিব্বতের সংযোগস্থল ডোকালামে সেনা মোতায়েন ভারত ও চিনের সংঘাত চরমে পৌঁছেছিল। দেড় মাসের বেশি সময় ধরে ডোকালামের পাহাড়ি রাস্তায় মুখোমুখি দাঁড়িয়েছিল দু’দেশের সেনা। দিল্লি কূটনৈতিক পথেই সমস্যা মেটাতে চাইলেও, বারবার যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছিল বেজিং। শেষপযন্ত অবশ্য কূটনৈতিক আলোচনাতেই অচলাবস্থা কেটেছে। ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছে চিন। এই প্রেক্ষাপটেই এবার সেনাবাহিনীকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। সেনা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে যেমন প্রায় ৫৭ হাজার সেনা আধিকারিকদের পদমর্যাদার অদলবদল ঘটবে, তেমনি সেনাবাহিনীর হাতে থাকা সম্পদ সঠিকভাবে ব্যবহার করার বিষয়টি সুনিশ্চিত করা যাবে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেন, স্বাধীনতার পর সম্ভবত এই প্রথম সেনাবাহিনীতে এভাবে ঢেলে সাজানো উদ্যোগ নেওয়া হল। তবে এর সঙ্গে ডোকালাম পর্বের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
[কীভাবে দিতে হবে তালাক, শেখাবে উত্তরপ্রদেশের মাদ্রাসা!]
ভারতীয় সেনাবাহিনীকে ঢেলে সাজানোর লক্ষ্যে ৯৯টি সুপারিশ করেছিল অবসরপ্রাপ্ত লেফটান্যান্ট জেনারেল ডি বি সেকাতকারের নেতৃত্বাধীন কমিটি। সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৬৫টি সুপারিশ মেনে নিযেছে প্রতিরক্ষামন্ত্রক। সেই মতো ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে সেনাবাহিনী ঢেলে সাজানোর কাজ শুরু হবে। সেনা সূত্রে খবর, সংস্কারের প্রথম পর্যায়ে প্রায ৫৭ হাজার অফিসার-সহ সেনার বিভিন্ন পদাধিকারী ও সাধারণ বাসিন্দাদের পুনর্নিয়োগ ও গোটা কাঠামোর অদলবদল ঘটানো হবে। পাশাপাশি, সেনাঘাঁটিগুলি মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করা, শান্তিপূর্ণ এলাকায় জওয়ানদের জন্য আলাদা ডাক ব্যবস্থা তৈরির মতো পরিকাঠামো উন্নয়নেরও বিভিন্ন কাজও চলবে।
[জলমগ্ন মুম্বইতে আক্রান্তদের মুখে খাবার তুলে ‘নায়ক’ ভারতীয় নৌবাহিনী]
তবে পরিকাঠামোর উন্নতিসাধন করাই নয়, সেনাবাহিনীর হাতে সম্পদও যাতে সঠিকভাবে ব্যবহার করা যায়, সেদিকেও বিশেষ জোর দিতে চাইছে প্রতিরক্ষামন্ত্রক। বস্তুত, সেনাবাহিনীতে করণিক ও গাড়ির চালক নিয়োগ করার পদ্ধতিতেও বদল ঘটানো হবে।
[এই মন্দিরে দেবতার মূর্তির পাশেই পূজিতা হন এক মুসলিম নারী!]
The post এবার সেনাবাহিনীকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র! appeared first on Sangbad Pratidin.
