shono
Advertisement

করমুক্ত হোক স্যানিটারি ন্যাপকিন, আর্জি মহিলা সাংসদের

'কন্ডোম, কনট্রাসেপ্টিভ করমুক্ত হলে স্যানিটারি ন্যাপকিন নয় কেন?' The post করমুক্ত হোক স্যানিটারি ন্যাপকিন, আর্জি মহিলা সাংসদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 AM Mar 18, 2017Updated: 05:47 AM Mar 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মহিলা স্বাস্থ্যরক্ষা নিয়ে হাজারও কর্মসূচি৷ সরকারি ও বেসরকারি দুই স্তরেই এ নিয়ে নানা চিন্তাভাবনা৷ অথচ এখনও এ দেশে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন করমুক্ত নয়৷ অথচ কন্ডোম ও কন্ট্রাসেপটিভকে এই আওতায় রেখেছে সরকার৷ মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই স্যানিটারি ন্যাপকিনকে করমুক্ত করার আর্জি জানালেন মহিলা সাংসদ সুস্মিতা দেব৷

Advertisement

সম্প্রতি এ ব্যাপারে অনলাইনে একটি সই সংগ্রহ ক্যাম্পেন শুরু করেছেন তিনি৷ জিএসটি বিল পেশ হওয়ার আগেই এই সমস্ত সই সমত আবেদনটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির হাতে তুলে দিতে চান সুস্মিতা৷ তাঁর দাবি, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার মহিলাদের কাছে প্রয়োজনীয়তা৷ কোনও বিলাসিতা নয়৷ এমন একটি শারীরিক প্রক্রিয়া যার উপর মহিলাদের কোনও নিয়ন্ত্রণ নেই৷ অথচ কয়েক দশক ধরে এই ন্যাপকিনের জন্য নির্ধারিত কর তাদের দিতে হয়৷ বিভিন্ন রাজ্যে এই করের পরিমাণ আলাদা৷ তবে মোটামুটি তা ১২-১৪ শতাংশ৷  দেশের ৭০ শতাংশ মহিলা আজও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না৷ তার পিছনে যেমন সংস্কার রয়েছে তেমনই আছে এই দামের দিকটিও৷ কন্ডোম ও কন্ট্রাসেপটিভ নিয়ে যে হারে প্রচার চলে, একই প্রচার অভিযান ন্যাপকিন নিয়ে চলা উচিত বলেও মনে করেন তিনি৷ তাঁর মতে, সব শ্রেণির মহিলাদের মধ্যে এর ব্যবহার বাড়াতে গেলে, অবশ্য তা করমুক্ত করা উচিত৷  পিরিয়ডস নিয়ে এমনিতেই মহিলাদের নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়৷ তার উপর এই করের বোঝা কোনওরকম বাঞ্ছনীয় নয় বলেই দাবি ওই সাংসদের৷ যদি এই পদক্ষেপ নেওয়া যায়, তবে মধ্য ও নিম্নবিত্ত পরিবারেও ন্যাপকিন ব্যবহারের প্রচলন বাড়বে বলেই অভিমত তাঁর৷

ইতিমধ্যে প্রায় ৮৩ হাজার মানুষ তাঁর এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন৷ প্রস্তাবিত জিওসটিতেও ন্যাপকিনকে করযুক্ত রাখা হবে বলেই জানা যাচ্ছে৷ তাই তার আগেই তাঁর আর্জি অর্থমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চান সুস্মিতা৷ তাঁর মতে সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের মতোই অর্থপূর্ণ হয়ে উঠবে এই পদক্ষেপ৷

The post করমুক্ত হোক স্যানিটারি ন্যাপকিন, আর্জি মহিলা সাংসদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার