shono
Advertisement
FDI in India

যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের

বর্তমানে ১২ মাসের বেশি সময় ধরে রাখা ঋণপত্র ও তালিকাভুক্ত শেয়ারে লগ্নির উপর ১২.৫ শতাংশ দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর প্রদান করেন বিদেশি বিনিয়োগকারীরা। এছাড়া সরকারি ঋণপত্র থেকে অর্জিত সুদের উপর তাঁদের ২০ শতাংশ উইথহোল্ডিং ট্যাক্সও দিতে হয় তাঁদের।
Published By: Subhodeep MullickPosted: 11:10 AM Jun 04, 2026Updated: 01:10 PM Jun 04, 2026

ইরান যুদ্ধের জেরে বেসামাল দেশের অর্থনীতি। বিদেশি মুদ্রা সাশ্রয়ে কয়েক সপ্তাহ আগে দেশবাসীকে একগুচ্ছ আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। ডলারের তুলনায় ক্রমেই পড়ছে টাকার দাম। তাই এবার ভারতে বিদেশি বিনিয়োগ (FDI in India) টানতে বড় পদক্ষেপ করল কেন্দ্র।

Advertisement

সূত্রের খবর, সরকারি ঋণপত্রে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী লাভ কর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ফলে ভারতে সরকারি ঋণপত্রে বিদেশি বিনিয়োগকারীদের আর মূলধনী লাভের উপর কর দিতে হবে না। এই সিদ্ধান্ত কার্যকর করতে আয়কর আইন সংশোধনের জন্য একটি অধ্যাদেশও অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাষ্ট্রপতির সম্মতির পরই নতুন বিধান কার্যকর হবে বলে জানা গিয়েছে। সরকারের আশা, এই পদক্ষেপে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। তবে সূত্রের খবর, ভারতে বৈদেশিক মুদ্রার ভারসাম্য রক্ষা করতে এবং বিদেশি বিনিয়োগ টানতে ভবিষ্যতে আরও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হতে পারে। জানা গিয়েছে, সরকারি ঋণপত্রে সুদ বাবদ আয়েও কর ছাড় দেওয়ার কথাও ভাবছে কেন্দ্র।

বলে রাখা ভালো, বর্তমানে ১২ মাসের বেশি সময় ধরে রাখা ঋণপত্র ও তালিকাভুক্ত শেয়ারে লগ্নির উপর ১২.৫ শতাংশ দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর প্রদান করেন বিদেশি বিনিয়োগকারীরা। এছাড়া সরকারি ঋণপত্র থেকে অর্জিত সুদের উপর তাঁদের ২০ শতাংশ উইথহোল্ডিং ট্যাক্সও দিতে হয় তাঁদের।

সূত্রের খবর, ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ইরান যুদ্ধ ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিতে সৃষ্ট অর্থনৈতিক চাপ কিছুটা কমানোই মোদি সরকারের মূল উদ্দেশ্য। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। ফলে প্রভাব পড়ছে টাকার দামে।বিদেশি বিনিয়োগ হ্রাসের নিরিখে এই বছরটি সাম্প্রতিক সময়ের অন্যতম খারাপ বছর হিসাবে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement